জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি মালয়েশিয়ায় ব্যক্তিগত সফর শেষে দেশে ফিরেছেন।
শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে স্ত্রী ও পুত্রকে সঙ্গে নিয়ে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-১৩৬ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
চিফ হুইপের মালয়েশিয়া সফরটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত। এর আগে গত ২১ সেপ্টেম্বর স্ত্রী ও পুত্রকে সঙ্গে নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন নূরুল ইসলাম মনি।
সেদিন দুপুর ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-১০৩ ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, সফর শেষে ২৫ সেপ্টেম্বর দেশে ফেরার কথা ছিল তাঁর।
মালয়েশিয়ায় অবস্থানকালে চিফ হুইপের সফরসূচিতে কোনো সরকারি কর্মসূচি ছিল না। ব্যক্তিগত কাজ শেষে তিনি পরিবারের সদস্যদের নিয়ে দেশে ফিরেছেন।
মন্তব্যসমূহ