ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শেষ বাঁশির আগে গোল করে অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র ব্রাজিলের

ছবি: সংগৃহীত
ফলো করুন

৯০ মিনিট পেরিয়ে গেল। যোগ করা সময় চার মিনিট। মনে হচ্ছিল, বিশ্বকাপের হতাশা ভুলে কার্লো আনচেলত্তির অধীনে আবার নতুন যুগের শুরুটা হয়তো হার দিয়েই লিখতে হবে ব্রাজিলকে। কিন্তু ফুটবল কখনো কখনো গল্প বদলাতে ভালোবাসে।

যোগ করা সময়ের পঞ্চম মিনিট, রাফিনিয়ার কর্নার। বক্সের ভিড়ে উঠে এলেন রায়ান। জোরালো হেড। বল মাটিতে পড়ে উঠে জালে ঢুকে গেল। অস্ট্রেলিয়ার গোলকিপার প্যাট্রিক বিচ কিছুই করতে পারলেন না। ১-১ সমতায় শেষ ম্যাচ। শেষ বাঁশির আগে গোল করে অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র ব্রাজিলের।

.কুইন্সল্যান্ডের টাউন্সভিলে কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে দুই দলই নেমেছিল বিশ্বকাপের হতাশা বুকে নিয়ে। শেষ ৩২-এ ছিটকে যাওয়া অস্ট্রেলিয়া, শেষ ১৬-তে ছিটকে যাওয়া ব্রাজিল। কদিন ধরেই ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, ‘ এবার নতুন যুগের শুরু।’

.কিন্তু ম্যাচ শুরুর বাঁশি বাজতেই বোঝা গেল, কথার চেয়ে মাঠের ভাষা অনেক বেশি কঠিন। ২ মিনিটেই প্রথম ধাক্কা। ভিনিসিয়ুস জুনিয়রের কাছ থেকে বল কেড়ে নিয়ে দ্রুত আক্রমণে অস্ট্রেলিয়া। কনর মেটকাফের শট উড়ে গেল বারপোস্টের অনেক ওপর দিয়ে। কিন্তু বার্তা দিয়ে গেল, তারা ভয় পায় না।

.ব্রাজিলও চুপ করে থাকেনি। এস্তেভাও ডান দিক থেকে কাট ইন করে শট নিলেন। বাইরে চলে গেল। একটু পর রাফিনিয়ার চেষ্টা, সেটাও আটকে গেল ডিফ্লেকশনে। এরপর একবার এনদ্রিক বক্সে ঢুকে দারুণ ছন্দে এগোচ্ছিলেন। ১৯ বছর বয়সী লুকাস হ্যারিংটন শরীর ঠেকিয়ে ফেললেন তাঁকে। পড়ে গেলেন এনদ্রিক। ভিএআর দেখল, কিন্তু কিছুই হলো না।

তারপর এল সেই মুহূর্ত, যেটা হয়তো ম্যাচের গল্পই বদলে দিতে পারত।

প্রথমার্ধের যোগ করা সময়ে গোল পেয়েছিল ব্রাজিল। এস্তেভাও আর এনদ্রিকে দারুণ বোঝাপড়ার পর শট জালে। কিন্তু আনন্দ টিকল না। ফাউলের কারণে বাতিল। অস্ট্রেলিয়ান অধিনায়ক সুটারের ওপর গিমারাইসের ফাউল ধরা হলো। স্কোরলাইন তখনো শূন্য।

.দ্বিতীয়ার্ধে নাটক আরও জমল। রাফিনিয়ার ক্রস থেকে ভিনিসিয়ুস জুনিয়রের পায়ে সুযোগ এসেছিল। ভলি মারার ঠিক আগমুহূর্তে পা পিছলে গেল। সুযোগ হারাল ব্রাজিল।তারপর রাফিনিয়ার শট। দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে গেল। ওপাশে এনদ্রিক আর এস্তেভাও তখন হাত তুলে অভিযোগ করছেন, ‘পাসটা এখানে দাও!’ কিন্তু তখন আর কিছু করার নেই।

.৬৯ মিনিটে যেন বজ্রপাত ব্রাজিলেও ওপর। নেস্তরি ইরানকুন্ডার সরাসরি ফ্রি কিক। খুব বিপজ্জনক মনে হচ্ছিল না। কিন্তু গোলকিপার উগো সুজা বলের গতিপথ ভুল পড়লে, শট জালে। অস্ট্রেলিয়া এগিয়ে গেল ১-০ ব্যবধানে। গ্যালারিতে তখন উল্লাস, আর ব্রাজিলের খেলোয়াড়দের মুখে চিন্তার রেখা।

.আনচেলত্তি উঠে দাঁড়ালেন। একের পর এক বদলি হলো। ভিনিসিয়ুস, এনদ্রিক, এস্তেভাওরা মাঠ ছাড়লেন। নতুনদের নিয়ে শেষ চেষ্টা করতে চাইল ব্রাজিল। কিন্তু ছন্দ? কোথাও যেন হারিয়ে গেছে। অস্ট্রেলিয়ার রক্ষণও জমাট হচ্ছিল। আনচেলত্তিকে তখন ডাগআউট ছেড়ে উঠে দাঁড়িয়ে খেলোয়াড়দের তাগাদা দিতে দেখা যায়। ৯০ মিনিটেও ব্রাজিলের সমতা ফেরানোর মতো পরিষ্কার সুযোগ তৈরি হয়নি।তারপর ম্যাচের যখন একেবারে শেষ বাঁশির অপেক্ষা, সেই সময়ে রাফিনিয়ার কর্নার এবং রায়ানের গোল। যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল ব্রাজিলের!

ট্যাগ : অস্ট্রেলিয়া ব্রাজিলে

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

শেষ বাঁশির আগে গোল করে অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র ব্রাজিলের

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

৯০ মিনিট পেরিয়ে গেল। যোগ করা সময় চার মিনিট। মনে হচ্ছিল, বিশ্বকাপের হতাশা ভুলে কার্লো আনচেলত্তির অধীনে আবার নতুন যুগের শুরুটা হয়তো হার দিয়েই লিখতে হবে ব্রাজিলকে। কিন্তু ফুটবল কখনো কখনো গল্প বদলাতে ভালোবাসে।

যোগ করা সময়ের পঞ্চম মিনিট, রাফিনিয়ার কর্নার। বক্সের ভিড়ে উঠে এলেন রায়ান। জোরালো হেড। বল মাটিতে পড়ে উঠে জালে ঢুকে গেল। অস্ট্রেলিয়ার গোলকিপার প্যাট্রিক বিচ কিছুই করতে পারলেন না। ১-১ সমতায় শেষ ম্যাচ। শেষ বাঁশির আগে গোল করে অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র ব্রাজিলের।

.কুইন্সল্যান্ডের টাউন্সভিলে কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে দুই দলই নেমেছিল বিশ্বকাপের হতাশা বুকে নিয়ে। শেষ ৩২-এ ছিটকে যাওয়া অস্ট্রেলিয়া, শেষ ১৬-তে ছিটকে যাওয়া ব্রাজিল। কদিন ধরেই ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, ‘ এবার নতুন যুগের শুরু।’

.কিন্তু ম্যাচ শুরুর বাঁশি বাজতেই বোঝা গেল, কথার চেয়ে মাঠের ভাষা অনেক বেশি কঠিন। ২ মিনিটেই প্রথম ধাক্কা। ভিনিসিয়ুস জুনিয়রের কাছ থেকে বল কেড়ে নিয়ে দ্রুত আক্রমণে অস্ট্রেলিয়া। কনর মেটকাফের শট উড়ে গেল বারপোস্টের অনেক ওপর দিয়ে। কিন্তু বার্তা দিয়ে গেল, তারা ভয় পায় না।

.ব্রাজিলও চুপ করে থাকেনি। এস্তেভাও ডান দিক থেকে কাট ইন করে শট নিলেন। বাইরে চলে গেল। একটু পর রাফিনিয়ার চেষ্টা, সেটাও আটকে গেল ডিফ্লেকশনে। এরপর একবার এনদ্রিক বক্সে ঢুকে দারুণ ছন্দে এগোচ্ছিলেন। ১৯ বছর বয়সী লুকাস হ্যারিংটন শরীর ঠেকিয়ে ফেললেন তাঁকে। পড়ে গেলেন এনদ্রিক। ভিএআর দেখল, কিন্তু কিছুই হলো না।

তারপর এল সেই মুহূর্ত, যেটা হয়তো ম্যাচের গল্পই বদলে দিতে পারত।

প্রথমার্ধের যোগ করা সময়ে গোল পেয়েছিল ব্রাজিল। এস্তেভাও আর এনদ্রিকে দারুণ বোঝাপড়ার পর শট জালে। কিন্তু আনন্দ টিকল না। ফাউলের কারণে বাতিল। অস্ট্রেলিয়ান অধিনায়ক সুটারের ওপর গিমারাইসের ফাউল ধরা হলো। স্কোরলাইন তখনো শূন্য।

.দ্বিতীয়ার্ধে নাটক আরও জমল। রাফিনিয়ার ক্রস থেকে ভিনিসিয়ুস জুনিয়রের পায়ে সুযোগ এসেছিল। ভলি মারার ঠিক আগমুহূর্তে পা পিছলে গেল। সুযোগ হারাল ব্রাজিল।তারপর রাফিনিয়ার শট। দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে গেল। ওপাশে এনদ্রিক আর এস্তেভাও তখন হাত তুলে অভিযোগ করছেন, ‘পাসটা এখানে দাও!’ কিন্তু তখন আর কিছু করার নেই।

.৬৯ মিনিটে যেন বজ্রপাত ব্রাজিলেও ওপর। নেস্তরি ইরানকুন্ডার সরাসরি ফ্রি কিক। খুব বিপজ্জনক মনে হচ্ছিল না। কিন্তু গোলকিপার উগো সুজা বলের গতিপথ ভুল পড়লে, শট জালে। অস্ট্রেলিয়া এগিয়ে গেল ১-০ ব্যবধানে। গ্যালারিতে তখন উল্লাস, আর ব্রাজিলের খেলোয়াড়দের মুখে চিন্তার রেখা।

.আনচেলত্তি উঠে দাঁড়ালেন। একের পর এক বদলি হলো। ভিনিসিয়ুস, এনদ্রিক, এস্তেভাওরা মাঠ ছাড়লেন। নতুনদের নিয়ে শেষ চেষ্টা করতে চাইল ব্রাজিল। কিন্তু ছন্দ? কোথাও যেন হারিয়ে গেছে। অস্ট্রেলিয়ার রক্ষণও জমাট হচ্ছিল। আনচেলত্তিকে তখন ডাগআউট ছেড়ে উঠে দাঁড়িয়ে খেলোয়াড়দের তাগাদা দিতে দেখা যায়। ৯০ মিনিটেও ব্রাজিলের সমতা ফেরানোর মতো পরিষ্কার সুযোগ তৈরি হয়নি।তারপর ম্যাচের যখন একেবারে শেষ বাঁশির অপেক্ষা, সেই সময়ে রাফিনিয়ার কর্নার এবং রায়ানের গোল। যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল ব্রাজিলের!

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ