ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অটোরিকশার গ্যারেজের পাহারাদারকে বেঁধে ব্যাটারি ও চার্জার লুট, গ্রেপ্তার ৩

অটোরিকশার গ্যারেজের পাহারাদারকে বেঁধে ব্যাটারি ও চার্জার লুট, গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
ফলো করুন

মুন্সিগঞ্জের লৌহজংয়ে অটোরিকশার গ্যারেজের পাহারাদারকে বেঁধে ৯৫টি পুরোনো ব্যাটারি ও ২২টি চার্জার লুটের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া ব্যাটারিগুলো উদ্ধার করা হয়েছে। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য সাড়ে ১০ লাখ টাকা।

আজ শুক্রবার সকালে পদ্মা সেতু (উত্তর) থানার সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পটুয়াখালীর বাউফল উপজেলার মো. মাসুদ (৩৩), মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার আছলাম শেখ (৩৮) এবং টঙ্গিবাড়ী উপজেলার সজিব ফকির (২৯)।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান বলেন, গত ১৯ সেপ্টেম্বর রাত ৩টার দিকে দক্ষিণ মেদিনীমণ্ডলের মাওয়া পুরোনো ঘাট এলাকায় সুরেশ্বর ফারুক নামে একটি অটোরিকশার গ্যারেজে ৩–৪ জন মুখোশধারী ব্যক্তি দরজার শিকল ও তালা কেটে ভেতরে প্রবেশ করে। তারা গ্যারেজের পাহারাদার মাসুমকে রশি দিয়ে হাত-পা এবং গামছা দিয়ে মুখ বেঁধে মারধর ও হত্যার হুমকি দেয়। পরে গ্যারেজে থাকা ২২টি অটোরিকশা থেকে ৯৫টি পুরোনো ব্যাটারি ও ২২টি চার্জার একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ২৪ সেপ্টেম্বর পদ্মা সেতু (উত্তর) থানায় একটি মামলা করা হয়।

মো. আনিছুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ীর তামিম এন্টারপ্রাইজের সামনে অভিযান চালিয়ে মো. মাসুদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৯৫টি ব্যাটারি উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার মাসুদ জানান, তিনি সিরাজদিখান উপজেলার আছলাম সাইকেল স্টোরের মালিক আছলাম শেখের কাছ থেকে ৬ লাখ ৭৪ হাজার টাকায় ব্যাটারিগুলো কিনেছেন। তাঁর দেওয়া তথ্যে রাত সাড়ে ৮টার দিকে সিরাজদিখান উপজেলার মালখানগর চৌরাস্তায় অভিযান চালিয়ে আছলাম শেখকে গ্রেপ্তার করে পুলিশ।

পরবর্তীতে আছলাম শেখের দেওয়া তথ্যে রাত ১০টার দিকে টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে সজিব ফকিরকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান আরও বলেন, গ্রেপ্তার আছলাম শেখের বিরুদ্ধে এর আগে সিরাজদিখান ও শ্রীনগর থানায় চারটি মাদকের মামলা রয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ : গ্রেপ্তার মুন্সিগঞ্জ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আইন ও অপরাধ

খুলনা মেট্রো থেকে ময়মনসিংহ রেঞ্জ: অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে ডিআইজি জাহিদুল হাসান

দায়িত্ব নিয়েই অপরাধ পর্যালোচনা ও মাঠপর্যায়ের তৎপরতায় রেঞ্জ ডিআইজি মীর আশরাফ আলী

ফরিদপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৮ জনের আমৃত্যু কারাদণ্ড

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২,৫৩১টি মামলা করল ডিএমপি

১১ মাস ১৯ দিনে জিএমপিতে অতিরিক্ত আইজিপি ইসরাইল হাওলাদারের কর্মতৎপরতা

৩ মাস ২৭ দিনে হাইওয়ে পুলিশের নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


অটোরিকশার গ্যারেজের পাহারাদারকে বেঁধে ব্যাটারি ও চার্জার লুট, গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মুন্সিগঞ্জের লৌহজংয়ে অটোরিকশার গ্যারেজের পাহারাদারকে বেঁধে ৯৫টি পুরোনো ব্যাটারি ও ২২টি চার্জার লুটের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া ব্যাটারিগুলো উদ্ধার করা হয়েছে। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য সাড়ে ১০ লাখ টাকা।

আজ শুক্রবার সকালে পদ্মা সেতু (উত্তর) থানার সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পটুয়াখালীর বাউফল উপজেলার মো. মাসুদ (৩৩), মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার আছলাম শেখ (৩৮) এবং টঙ্গিবাড়ী উপজেলার সজিব ফকির (২৯)।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান বলেন, গত ১৯ সেপ্টেম্বর রাত ৩টার দিকে দক্ষিণ মেদিনীমণ্ডলের মাওয়া পুরোনো ঘাট এলাকায় সুরেশ্বর ফারুক নামে একটি অটোরিকশার গ্যারেজে ৩–৪ জন মুখোশধারী ব্যক্তি দরজার শিকল ও তালা কেটে ভেতরে প্রবেশ করে। তারা গ্যারেজের পাহারাদার মাসুমকে রশি দিয়ে হাত-পা এবং গামছা দিয়ে মুখ বেঁধে মারধর ও হত্যার হুমকি দেয়। পরে গ্যারেজে থাকা ২২টি অটোরিকশা থেকে ৯৫টি পুরোনো ব্যাটারি ও ২২টি চার্জার একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ২৪ সেপ্টেম্বর পদ্মা সেতু (উত্তর) থানায় একটি মামলা করা হয়।

মো. আনিছুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ীর তামিম এন্টারপ্রাইজের সামনে অভিযান চালিয়ে মো. মাসুদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৯৫টি ব্যাটারি উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার মাসুদ জানান, তিনি সিরাজদিখান উপজেলার আছলাম সাইকেল স্টোরের মালিক আছলাম শেখের কাছ থেকে ৬ লাখ ৭৪ হাজার টাকায় ব্যাটারিগুলো কিনেছেন। তাঁর দেওয়া তথ্যে রাত সাড়ে ৮টার দিকে সিরাজদিখান উপজেলার মালখানগর চৌরাস্তায় অভিযান চালিয়ে আছলাম শেখকে গ্রেপ্তার করে পুলিশ।

পরবর্তীতে আছলাম শেখের দেওয়া তথ্যে রাত ১০টার দিকে টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে সজিব ফকিরকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান আরও বলেন, গ্রেপ্তার আছলাম শেখের বিরুদ্ধে এর আগে সিরাজদিখান ও শ্রীনগর থানায় চারটি মাদকের মামলা রয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ