ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতিসংঘে তারেকের বাংলা ভাষণকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বললেন মাহদী আমিন

ছবি : সংগৃহীত
ফলো করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়ে বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা, আবেগ ও অনুভূতির কথা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বুধবার নিউইয়র্ক সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৫টা) ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলের লবিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তাদের ধারাবাহিকতায় এবার তারেক রহমান বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বাংলা ভাষায় বাংলাদেশের মানুষের কথা তুলে ধরবেন।

তিনি জানান, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৩টায় (নিউইয়র্ক সময় বুধবার বিকেল ৫টা) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতিসংঘে প্রধানমন্ত্রীর এই ভাষণকে বাংলাদেশের ইতিহাসের একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করে মাহদী আমিন সফরের দ্বিতীয় দিনের বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেন।

তিনি জানান, দিনের শুরুতে আন্তর্জাতিক সহায়তা সংস্থা গেটস ফাউন্ডেশনের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্বজুড়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়নকারী এই প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকে স্বাস্থ্য ও কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

মাহদী আমিন জানান, জাতিসংঘে বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ আয়োজনে রোহিঙ্গা সংকটের ‘জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি’ বা ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে একটি উচ্চপর্যায়ের সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে গাম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত অংশ নেন।

এ ছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়া, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়াসহ ওআইসি এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন। জাতিসংঘের যেসব সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন, তাদের মধ্যে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) রয়েছে।

বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রী পাঁচ দফা সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেছেন বলে জানান মাহদী আমিন। তিনি বলেন, প্রধানমন্ত্রী অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের অভিজ্ঞতার কথা স্মরণ করেন এবং সেই অভিজ্ঞতার আলোকে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর গুরুত্ব দেন।

একই সঙ্গে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন ও নির্যাতন বন্ধ করা, দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করা এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গার মানবিক সুরক্ষায় আন্তর্জাতিক অর্থায়ন বাড়ানোর জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

মাহদী আমিন আরও বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং আন্তর্জাতিক সহায়তার পরিধি বাড়াতে বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক অঙ্গনে সংকটটির সমাধানে বিশ্ব সম্প্রদায়কে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানিয়েছেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ড. সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি একেএম ওয়াহিদুজ্জামান, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনিসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : তারেক রহমান মাহদী আমিন জাতিসংঘ সাধারণ পরিষদ

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে তারেকের বাংলা ভাষণকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বললেন মাহদী আমিন

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ