ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬

ছবি : সংগৃহীত
ফলো করুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৬২টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, মিরপুর বিভাগে ১২৫ জন, তেজগাঁও বিভাগে ১০৯ জন, ওয়ারী বিভাগে ৭৭ জন, মতিঝিল বিভাগে ৭৩ জন, লালবাগ বিভাগে ৪৫ জন, গুলশান বিভাগে ৪২ জন, রমনা বিভাগে ৩৭ জন এবং উত্তরা বিভাগে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) তিনজন এবং সিটিটিসি বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৪ কেজি ১২০ গ্রাম গাঁজা, ২ হাজার ১৯৬ পিস ইয়াবা, ৫১ গ্রাম হেরোইন, ৩০ বোতল বিদেশি মদ, পাঁচটি মোবাইল ফোন ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগ : ঢাকা আইনশৃঙ্খলা ডিএমপি গ্রেপ্তার মাদক উদ্ধার

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৬২টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, মিরপুর বিভাগে ১২৫ জন, তেজগাঁও বিভাগে ১০৯ জন, ওয়ারী বিভাগে ৭৭ জন, মতিঝিল বিভাগে ৭৩ জন, লালবাগ বিভাগে ৪৫ জন, গুলশান বিভাগে ৪২ জন, রমনা বিভাগে ৩৭ জন এবং উত্তরা বিভাগে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) তিনজন এবং সিটিটিসি বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৪ কেজি ১২০ গ্রাম গাঁজা, ২ হাজার ১৯৬ পিস ইয়াবা, ৫১ গ্রাম হেরোইন, ৩০ বোতল বিদেশি মদ, পাঁচটি মোবাইল ফোন ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ