ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত কমাতে ‘দৃঢ়প্রতিজ্ঞ’ পাকিস্তান: শাহবাজ

ছবি : সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত কমাতে পাকিস্তান ‘দৃঢ়প্রতিজ্ঞ’ বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, প্রতিবেশী দেশ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাকিস্তান আন্তরিক ও নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

শাহবাজ শরিফ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে পাকিস্তান পুরোপুরি মনোযোগী। এ বিষয়ে দেশটি আশা হারায়নি এবং পরিস্থিতি শান্ত করতে আরও চেষ্টা চালিয়ে যেতে চায়।

তিনি বলেন, ‘পাকিস্তান এ বিষয়ে পুরোপুরি মনোযোগী। আমরা আশা হারাইনি। পরিস্থিতি শান্ত করতে আরও চেষ্টা চালিয়ে যেতে এবং এতে অগ্রগতি অর্জনে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার নিজের স্বাক্ষরে ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছিল। তবে এরপরের ঘটনাপ্রবাহ কিছুটা অনিশ্চিত হয়ে পড়ে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়ে যুদ্ধ শুরু করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি হয়। এরপর ইসলামাবাদে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে ২০ ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা অনুষ্ঠিত হয়।

কয়েক সপ্তাহের মধ্যস্থতার পর গত ১৮ জুন পাকিস্তান ও কাতারের সহযোগিতায় ইসলামাবাদ সমঝোতা স্মারকটি সই হয়। এতে দুই পক্ষকে দীর্ঘমেয়াদি চুক্তির জন্য আলোচনার সুযোগ এবং ৬০ দিনের একটি কাঠামো দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।

তবে ওই সমঝোতার পর আবারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

এদিকে মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পরোক্ষ আলোচনায় বসেন। ওই আলোচনার পর ভবিষ্যতে আরও বৈঠক হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাহবাজ শরিফ বলেন, এটি একটি ‘চলমান প্রক্রিয়া’।

শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় সব বন্ধুত্বপূর্ণ দেশ ভূমিকা রাখছে বলেও জানান তিনি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তার বক্তব্যে উঠে আসে।

ট্যাগ : ইরান পাকিস্তান শাহবাজ শরিফ

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত কমাতে ‘দৃঢ়প্রতিজ্ঞ’ পাকিস্তান: শাহবাজ

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ