ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

ছবি : সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য অনুযায়ী, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে পৌঁছানোর পর প্রথম দিনেই পেজেশকিয়ান কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এরই অংশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও তিনি বৈঠক করেন।

বৈঠকে দুই নেতা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তবে তাদের আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের দেওয়া তথ্যে উল্লেখ করা হয়নি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে ধারাবাহিকভাবে দ্বিপক্ষীয় বৈঠক করছেন। এর অংশ হিসেবেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হলো।

ট্যাগ : তারেক রহমান মাসুদ পেজেশকিয়ান বাংলাদেশ-ইরান

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য অনুযায়ী, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে পৌঁছানোর পর প্রথম দিনেই পেজেশকিয়ান কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এরই অংশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও তিনি বৈঠক করেন।

বৈঠকে দুই নেতা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তবে তাদের আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের দেওয়া তথ্যে উল্লেখ করা হয়নি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে ধারাবাহিকভাবে দ্বিপক্ষীয় বৈঠক করছেন। এর অংশ হিসেবেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হলো।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ