ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক

ছবি : সংগৃহিত
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। বৈঠকে বাংলাদেশের জনস্বাস্থ্য ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেলে উচ্চপর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আলোচনায় জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান কর্মসূচি, সাশ্রয়ী মূল্যে ভ্যাকসিন নিশ্চিত করা এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার মতো বিষয় গুরুত্ব পায়। একই সঙ্গে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার পরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন তারা।

বৈঠকে থানা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে স্বাস্থ্যসেবা আরও সহজে পৌঁছে দেওয়ার বিভিন্ন দিকও উঠে আসে।

এ ছাড়া এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের বিষয়টি আলোচনায় স্থান পায়। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের দেশের স্বাস্থ্য খাতে কাজে লাগানোর পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।

স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের অংশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-সমন্বিত ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম গড়ে তোলার পরিকল্পনাও আলোচনায় উঠে আসে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরে রয়েছেন। সফরের অংশ হিসেবে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন অংশীদারদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন।

সূত্র: বাসস

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান জনস্বাস্থ্য গেটস ফাউন্ডেশন

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। বৈঠকে বাংলাদেশের জনস্বাস্থ্য ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেলে উচ্চপর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আলোচনায় জনস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকাদান কর্মসূচি, সাশ্রয়ী মূল্যে ভ্যাকসিন নিশ্চিত করা এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার মতো বিষয় গুরুত্ব পায়। একই সঙ্গে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার পরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন তারা।

বৈঠকে থানা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে স্বাস্থ্যসেবা আরও সহজে পৌঁছে দেওয়ার বিভিন্ন দিকও উঠে আসে।

এ ছাড়া এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের বিষয়টি আলোচনায় স্থান পায়। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের দেশের স্বাস্থ্য খাতে কাজে লাগানোর পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।

স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের অংশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-সমন্বিত ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম গড়ে তোলার পরিকল্পনাও আলোচনায় উঠে আসে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরে রয়েছেন। সফরের অংশ হিসেবে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন অংশীদারদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন।

সূত্র: বাসস

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ