ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নতুন আঙ্গিকে আসছে ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’

ছবি : সংগৃহিত
ফলো করুন

নতুন গল্প ও ভিন্ন আঙ্গিক নিয়ে দর্শকদের সামনে আসতে যাচ্ছে ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’। তবে প্রথম সিনেমার পরিচিত আবহ ও মূল বৈশিষ্ট্য ধরে রেখেই সিক্যুয়ালটিকে নতুন পথে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন পরিচালক ম্যাট রিভস। এমনটাই জানিয়েছেন ব্যাটম্যান চরিত্রে অভিনয় করা হলিউড তারকা রবার্ট প্যাটিনসন।

সম্প্রতি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেওয়া এক সাক্ষাৎকারে বহুল প্রতীক্ষিত সিনেমাটি নিয়ে কথা বলেন প্যাটিনসন। তিনি জানান, ম্যাট রিভস প্রথম সিনেমার গল্পকে শুধু সামনে এগিয়ে নেওয়ার পরিবর্তে দ্বিতীয় কিস্তিতে নতুন ধরনের গল্প বলার চেষ্টা করছেন।

প্যাটিনসনের ভাষ্য অনুযায়ী, সিক্যুয়ালটি বড় পরিসরে নির্মিত হচ্ছে এবং এতে উচ্চাভিলাষী কিছু পরিকল্পনা রয়েছে। প্রথম সিনেমায় দর্শকরা ব্যাটম্যানকে যেভাবে দেখেছেন, দ্বিতীয় পর্বে সেই জগতের মধ্যেই চরিত্র ও গল্পকে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হবে।

তিনি আরও জানান, ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ প্রথম সিনেমার সরাসরি পুনরাবৃত্তি হবে না। গল্পের গতিপথ ও উপস্থাপনায় বড় পরিবর্তন থাকলেও আগের ছবির অন্ধকারাচ্ছন্ন আবহ এবং নিজস্ব অনুভূতি ধরে রাখার চেষ্টা থাকবে।

২০২২ সালে মুক্তি পাওয়া ‘দ্য ব্যাটম্যান’-এ ব্রুস ওয়েন তথা ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেন রবার্ট প্যাটিনসন। সিনেমাটি পরিচালনা করেন ম্যাট রিভস। এর সিক্যুয়াল ঘিরে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে।

ট্যাগ : হলিউড রবার্ট প্যাটিনসন দ্য ব্যাটম্যান

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নতুন আঙ্গিকে আসছে ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নতুন গল্প ও ভিন্ন আঙ্গিক নিয়ে দর্শকদের সামনে আসতে যাচ্ছে ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’। তবে প্রথম সিনেমার পরিচিত আবহ ও মূল বৈশিষ্ট্য ধরে রেখেই সিক্যুয়ালটিকে নতুন পথে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন পরিচালক ম্যাট রিভস। এমনটাই জানিয়েছেন ব্যাটম্যান চরিত্রে অভিনয় করা হলিউড তারকা রবার্ট প্যাটিনসন।

সম্প্রতি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেওয়া এক সাক্ষাৎকারে বহুল প্রতীক্ষিত সিনেমাটি নিয়ে কথা বলেন প্যাটিনসন। তিনি জানান, ম্যাট রিভস প্রথম সিনেমার গল্পকে শুধু সামনে এগিয়ে নেওয়ার পরিবর্তে দ্বিতীয় কিস্তিতে নতুন ধরনের গল্প বলার চেষ্টা করছেন।

প্যাটিনসনের ভাষ্য অনুযায়ী, সিক্যুয়ালটি বড় পরিসরে নির্মিত হচ্ছে এবং এতে উচ্চাভিলাষী কিছু পরিকল্পনা রয়েছে। প্রথম সিনেমায় দর্শকরা ব্যাটম্যানকে যেভাবে দেখেছেন, দ্বিতীয় পর্বে সেই জগতের মধ্যেই চরিত্র ও গল্পকে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হবে।

তিনি আরও জানান, ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ প্রথম সিনেমার সরাসরি পুনরাবৃত্তি হবে না। গল্পের গতিপথ ও উপস্থাপনায় বড় পরিবর্তন থাকলেও আগের ছবির অন্ধকারাচ্ছন্ন আবহ এবং নিজস্ব অনুভূতি ধরে রাখার চেষ্টা থাকবে।

২০২২ সালে মুক্তি পাওয়া ‘দ্য ব্যাটম্যান’-এ ব্রুস ওয়েন তথা ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেন রবার্ট প্যাটিনসন। সিনেমাটি পরিচালনা করেন ম্যাট রিভস। এর সিক্যুয়াল ঘিরে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ