ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকার যানজট-ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ

ঢাকার যানজট-ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ
ছবি : সংগৃহিত
ফলো করুন

ঢাকা মহানগরীর যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা সমস্যা মোকাবিলায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় রাজধানীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু নিয়ন্ত্রণ, যানজট নিরসন, খাল খনন, জলাবদ্ধতা দূরীকরণ এবং নিরাপদ ও টেকসই নগর গড়ে তোলার বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম নিজ নিজ সংস্থার চলমান কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বড় শহরে মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা জরুরি। যানজটে মানুষের কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ে। এ কারণে রাজধানীর যানজট কমাতে বাস্তবসম্মত ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চলমান পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দেন মন্ত্রী। এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়। সরকার ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসব্যাপী দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে।

সভায় ড. আবদুল মঈন খান বলেন, রাজধানীর সমস্যা সমাধানে বিচ্ছিন্নভাবে কাজ না করে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে ডেঙ্গু নিয়ন্ত্রণে নেওয়া কর্মসূচির অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে দুই সিটি করপোরেশনের কার্যক্রম আরও গতিশীল করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল নিয়মিত শনাক্ত ও ধ্বংসের ওপরও তিনি গুরুত্ব দেন। এর আগে তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণে সারা বছর নিয়মিতভাবে এডিসের প্রজননস্থল ধ্বংসের প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন।

সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নেওয়া বিভিন্ন উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করা হয়। চলমান কার্যক্রমের অগ্রগতিতে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয় এবং দুই সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার বিভাগের সরকারি ওয়েবসাইটেও ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।

ট্যাগ : স্থানীয় সরকার মন্ত্রণালয় আবদুল মঈন খান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

'স্বৈরাচারকে হ্যান্ডকাফ পরেই দেশে ফিরতে হবে': তথ্য প্রতিমন্ত্রী

এলএনজি টার্মিনাল চালুতে স্বাভাবিক গ্যাস সরবরাহ: ১১ হাজার মেগাওয়াট ছাড়াল বিদ্যুৎ উৎপাদন

৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ধর্মমন্ত্রীর

মানবপাচারকারীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে: শামা ওবায়েদ

আজানের প্রতি সম্মান জানিয়ে বক্তব্য থামিয়ে রাখলেন প্রধানমন্ত্রী

সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


ঢাকার যানজট-ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা মহানগরীর যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা সমস্যা মোকাবিলায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় রাজধানীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু নিয়ন্ত্রণ, যানজট নিরসন, খাল খনন, জলাবদ্ধতা দূরীকরণ এবং নিরাপদ ও টেকসই নগর গড়ে তোলার বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম নিজ নিজ সংস্থার চলমান কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বড় শহরে মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা জরুরি। যানজটে মানুষের কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ে। এ কারণে রাজধানীর যানজট কমাতে বাস্তবসম্মত ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চলমান পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দেন মন্ত্রী। এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়। সরকার ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসব্যাপী দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে।

সভায় ড. আবদুল মঈন খান বলেন, রাজধানীর সমস্যা সমাধানে বিচ্ছিন্নভাবে কাজ না করে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে ডেঙ্গু নিয়ন্ত্রণে নেওয়া কর্মসূচির অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে দুই সিটি করপোরেশনের কার্যক্রম আরও গতিশীল করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল নিয়মিত শনাক্ত ও ধ্বংসের ওপরও তিনি গুরুত্ব দেন। এর আগে তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণে সারা বছর নিয়মিতভাবে এডিসের প্রজননস্থল ধ্বংসের প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন।

সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নেওয়া বিভিন্ন উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করা হয়। চলমান কার্যক্রমের অগ্রগতিতে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয় এবং দুই সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার বিভাগের সরকারি ওয়েবসাইটেও ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ