ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতিসংঘে বিশ্বনেতাদের জেনারেল ডিবেট শুরু

ছবি : সংগৃহিত
ফলো করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শুরু হওয়া এই পর্বে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা বৈশ্বিক সংকট ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরবেন।

জাতিসংঘের আনুষ্ঠানিক সূচি অনুযায়ী, এবারের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এক দিনের বিরতির পর ২৮ সেপ্টেম্বর শেষ দিনের অধিবেশন অনুষ্ঠিত হবে। জাতিসংঘের ১৯৩ সদস্যরাষ্ট্রের প্রতিনিধিরা এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

৮১তম অধিবেশনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘আস্থা পুনঃস্থাপন, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’। যুদ্ধ, শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বৈশ্বিক শাসনব্যবস্থার মতো বিষয় এবারের উচ্চপর্যায়ের সপ্তাহে গুরুত্ব পাচ্ছে।

সাধারণ বিতর্কের উদ্বোধনী পর্বে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সংস্থাটির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। জাতিসংঘ জানিয়েছে, এবারের আলোচনায় পরস্পরের সঙ্গে সম্পর্কিত বৈশ্বিক সংকট মোকাবিলায় শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়নের সমাধান খুঁজতে বিশ্বনেতারা তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।

বিশ্বজুড়ে চলমান সংঘাত ও মানবিক সংকটের পাশাপাশি জলবায়ু পরিবর্তন এবং দ্রুত বিকাশমান প্রযুক্তি আন্তর্জাতিক সহযোগিতার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এসব পরিস্থিতিতে বহুপক্ষীয় ব্যবস্থা কার্যকর রাখা এবং জাতিসংঘের প্রতি আস্থা পুনর্গঠন এবারের অধিবেশনের অন্যতম কেন্দ্রীয় বিষয়।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে গত ৮ সেপ্টেম্বর শুরু হয়। বাংলাদেশের কূটনীতিক খলিলুর রহমান এবারের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাধারণ বিতর্কের পুরো পর্বে তিনিই সভাপতিত্ব করবেন।

জাতিসংঘের উচ্চপর্যায়ের সপ্তাহে সাধারণ বিতর্কের পাশাপাশি জলবায়ু কার্যক্রম, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, মহামারি প্রতিরোধ ও প্রস্তুতি এবং বর্ণবৈষম্যবিরোধী ডারবান ঘোষণাসহ বিভিন্ন বিষয়ে পৃথক উচ্চপর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হবে।

ট্যাগ : জাতিসংঘ ইউএনজিএ

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে বিশ্বনেতাদের জেনারেল ডিবেট শুরু

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ