ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ চাইলে সহায়তা করবে চীন

ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা শুরু হলে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে চীন। শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মাহদী আমিন বলেন, রোহিঙ্গা সংকট বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট। বাংলাদেশ নিরাপদ, স্বেচ্ছামূলক এবং মর্যাদাপূর্ণ উপায়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন চায়।

তিনি জানান, বাংলাদেশ যখন প্রয়োজন মনে করবে এবং মিয়ানমারের সঙ্গে সংলাপের উদ্যোগ নেবে, তখন চীন সেই আলোচনায় প্রয়োজনীয় সহায়তা ও সমন্বয় করবে বলে আশ্বাস দিয়েছে। রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের লক্ষ্যে ভবিষ্যতে আলোচনা এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা সংকট বর্তমানে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু। তিনি বলেন, সংকট সমাধানে বাংলাদেশ প্রথমে নিজস্ব উদ্যোগ গ্রহণ করবে এবং গণতান্ত্রিক সরকার হিসেবে চীনের সহযোগিতায় মিয়ানমারের সঙ্গে আলোচনার পথ এগিয়ে নেওয়া হবে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনকে কার্যকর করতে আন্তর্জাতিক সহযোগিতা এবং আঞ্চলিক সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ লক্ষ্যে বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

ট্যাগ : চীন রোহিঙ্গা মিয়ানমার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ চাইলে সহায়তা করবে চীন

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা শুরু হলে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে চীন। শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মাহদী আমিন বলেন, রোহিঙ্গা সংকট বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট। বাংলাদেশ নিরাপদ, স্বেচ্ছামূলক এবং মর্যাদাপূর্ণ উপায়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন চায়।

তিনি জানান, বাংলাদেশ যখন প্রয়োজন মনে করবে এবং মিয়ানমারের সঙ্গে সংলাপের উদ্যোগ নেবে, তখন চীন সেই আলোচনায় প্রয়োজনীয় সহায়তা ও সমন্বয় করবে বলে আশ্বাস দিয়েছে। রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের লক্ষ্যে ভবিষ্যতে আলোচনা এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা সংকট বর্তমানে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু। তিনি বলেন, সংকট সমাধানে বাংলাদেশ প্রথমে নিজস্ব উদ্যোগ গ্রহণ করবে এবং গণতান্ত্রিক সরকার হিসেবে চীনের সহযোগিতায় মিয়ানমারের সঙ্গে আলোচনার পথ এগিয়ে নেওয়া হবে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনকে কার্যকর করতে আন্তর্জাতিক সহযোগিতা এবং আঞ্চলিক সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ লক্ষ্যে বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ