ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইয়ানবু বন্দর থেকে তেল রপ্তানি শুরু করতে যাচ্ছে আরামকো

ছবি : সংগৃহিত
ফলো করুন

সৌদি আরব গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম পুনরায় চালু করেছে। একই সঙ্গে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকেই লোহিত সাগরের ইয়ানবু বন্দর দিয়ে অপরিশোধিত তেল রপ্তানি পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছে। বাণিজ্যসংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ড্রোন হামলার পর গত ১৩ সেপ্টেম্বর ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ হয়ে যায়। এর ফলে ইয়ানবু বন্দর দিয়ে অপরিশোধিত তেল পরিবহনও স্থগিত করতে হয়েছিল সৌদি আরবকে। ওই পরিস্থিতিতে ইউরোপের কয়েকজন ক্রেতার কাছে নির্ধারিত তেলের চালান বাতিল করতে হয়েছিল আরামকোকে।

রয়টার্সকে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, পাইপলাইনে বর্তমানে সীমিত হারে তেল প্রবাহ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে। ইস্ট-ওয়েস্ট পাইপলাইন সৌদি আরবের পূর্বাঞ্চলের তেল উৎপাদন কেন্দ্রগুলোকে লোহিত সাগরের ইয়ানবু বন্দরের সঙ্গে যুক্ত করেছে।

ইয়ানবু থেকে রপ্তানি পুনরায় শুরু হলে সৌদি আরবের তেল সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ একটি বিকল্প পথ আবার কার্যকর হবে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই পাইপলাইন ব্যবহার করে লোহিত সাগর দিয়ে আন্তর্জাতিক বাজারে তেল পাঠানো সম্ভব।

আরামকোর নিজস্ব তথ্যে, প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মোট অপরিশোধিত তেল পরিবহন সক্ষমতা দৈনিক প্রায় ৭০ লাখ ব্যারেল। এর মধ্যে প্রায় ২০ লাখ ব্যারেল অভ্যন্তরীণ রিফাইনারিতে সরবরাহের জন্য ব্যবহৃত হতে পারে।

রয়টার্স জানিয়েছে, ইয়ানবু থেকে একটি তেলের চালান চীনের উদ্দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে লোহিত সাগরকেন্দ্রিক রপ্তানি কার্যক্রম স্বাভাবিক করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কাজ করছে।

পাইপলাইন পুনরায় চালুর খবর আন্তর্জাতিক তেলের বাজারেও প্রভাব ফেলেছে। সৌদি সরবরাহ বাড়ার প্রত্যাশায় মঙ্গলবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে আসে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : সৌদি আরব হরমুজ প্রণালি সৌদি আরামকো

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ইয়ানবু বন্দর থেকে তেল রপ্তানি শুরু করতে যাচ্ছে আরামকো

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সৌদি আরব গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম পুনরায় চালু করেছে। একই সঙ্গে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকেই লোহিত সাগরের ইয়ানবু বন্দর দিয়ে অপরিশোধিত তেল রপ্তানি পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছে। বাণিজ্যসংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ড্রোন হামলার পর গত ১৩ সেপ্টেম্বর ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ হয়ে যায়। এর ফলে ইয়ানবু বন্দর দিয়ে অপরিশোধিত তেল পরিবহনও স্থগিত করতে হয়েছিল সৌদি আরবকে। ওই পরিস্থিতিতে ইউরোপের কয়েকজন ক্রেতার কাছে নির্ধারিত তেলের চালান বাতিল করতে হয়েছিল আরামকোকে।

রয়টার্সকে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, পাইপলাইনে বর্তমানে সীমিত হারে তেল প্রবাহ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে। ইস্ট-ওয়েস্ট পাইপলাইন সৌদি আরবের পূর্বাঞ্চলের তেল উৎপাদন কেন্দ্রগুলোকে লোহিত সাগরের ইয়ানবু বন্দরের সঙ্গে যুক্ত করেছে।

ইয়ানবু থেকে রপ্তানি পুনরায় শুরু হলে সৌদি আরবের তেল সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ একটি বিকল্প পথ আবার কার্যকর হবে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই পাইপলাইন ব্যবহার করে লোহিত সাগর দিয়ে আন্তর্জাতিক বাজারে তেল পাঠানো সম্ভব।

আরামকোর নিজস্ব তথ্যে, প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মোট অপরিশোধিত তেল পরিবহন সক্ষমতা দৈনিক প্রায় ৭০ লাখ ব্যারেল। এর মধ্যে প্রায় ২০ লাখ ব্যারেল অভ্যন্তরীণ রিফাইনারিতে সরবরাহের জন্য ব্যবহৃত হতে পারে।

রয়টার্স জানিয়েছে, ইয়ানবু থেকে একটি তেলের চালান চীনের উদ্দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে লোহিত সাগরকেন্দ্রিক রপ্তানি কার্যক্রম স্বাভাবিক করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কাজ করছে।

পাইপলাইন পুনরায় চালুর খবর আন্তর্জাতিক তেলের বাজারেও প্রভাব ফেলেছে। সৌদি সরবরাহ বাড়ার প্রত্যাশায় মঙ্গলবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে আসে।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ