ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে আগুন দেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ২

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে আগুন দেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ২
ছবি : সংগৃহিত
ফলো করুন

লক্ষ্মীপুরে এক লাখ টাকা চাঁদা দাবির পর এক ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে করা মামলার দ্বিতীয় আসামি মো. শাকিল মোবারককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের ব্রাদার্স এলপিজি ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১১ (এসআরবি) নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার শাকিল লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা। এর আগে ১১ সেপ্টেম্বর একই মামলার প্রধান আসামি ও শাকিলের বড় ভাই দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহার ও বাদীর অভিযোগ অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর দুপুরে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকার কালী বাজার সড়কে ব্যবসায়ী শাহেদ আলমের দোকানে যান দেলোয়ার। তার সঙ্গে পেট্রোলভর্তি একটি বোতল ছিল বলে অভিযোগ করা হয়েছে।

ব্যবসায়ী শাহেদ আলমের দাবি, দোকানে প্রবেশের পর মালামালের ওপর পেট্রোল ছিটিয়ে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অপারগতা জানালে সেখানে উপস্থিত আরেক ব্যবসায়ী কৃষ্ণ পালের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

ঘটনার সিসিটিভি ফুটেজেও একজন ব্যক্তিকে বোতল হাতে দোকানে প্রবেশ এবং পরবর্তী সময়ে সেখানে থাকা এক ব্যক্তির শরীরে তরল পদার্থ ঢালতে দেখা গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার সময় শাহেদ আলমকে মারধর করা হয়। দোকানের কর্মচারী সোহাগ বাধা দিতে গেলে তাকেও মারধরের অভিযোগ রয়েছে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে দেলোয়ার, শাকিল ও তাদের ভাগনে মুন্না দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান বলে বাদী অভিযোগ করেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ১০ সেপ্টেম্বর রাতে শাহেদ আলম বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা করেন। এতে দেলোয়ারকে প্রধান আসামি এবং শাকিল ও মুন্নাকে আসামি করা হয়।

এসআরবি-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু জানিয়েছেন, মামলার দ্বিতীয় আসামি হিসেবে শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে লক্ষ্মীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলায় উত্থাপিত চাঁদাবাজি, মারধর ও আগুন দেওয়ার চেষ্টার অভিযোগগুলো তদন্তাধীন। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তদের অপরাধী হিসেবে গণ্য করার সুযোগ নেই।

ট্যাগ : লক্ষ্মীপুর চাঁদাবাজি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে আগুন দেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

লক্ষ্মীপুরে এক লাখ টাকা চাঁদা দাবির পর এক ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে করা মামলার দ্বিতীয় আসামি মো. শাকিল মোবারককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের ব্রাদার্স এলপিজি ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১১ (এসআরবি) নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার শাকিল লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা। এর আগে ১১ সেপ্টেম্বর একই মামলার প্রধান আসামি ও শাকিলের বড় ভাই দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহার ও বাদীর অভিযোগ অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর দুপুরে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকার কালী বাজার সড়কে ব্যবসায়ী শাহেদ আলমের দোকানে যান দেলোয়ার। তার সঙ্গে পেট্রোলভর্তি একটি বোতল ছিল বলে অভিযোগ করা হয়েছে।

ব্যবসায়ী শাহেদ আলমের দাবি, দোকানে প্রবেশের পর মালামালের ওপর পেট্রোল ছিটিয়ে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অপারগতা জানালে সেখানে উপস্থিত আরেক ব্যবসায়ী কৃষ্ণ পালের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

ঘটনার সিসিটিভি ফুটেজেও একজন ব্যক্তিকে বোতল হাতে দোকানে প্রবেশ এবং পরবর্তী সময়ে সেখানে থাকা এক ব্যক্তির শরীরে তরল পদার্থ ঢালতে দেখা গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার সময় শাহেদ আলমকে মারধর করা হয়। দোকানের কর্মচারী সোহাগ বাধা দিতে গেলে তাকেও মারধরের অভিযোগ রয়েছে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে দেলোয়ার, শাকিল ও তাদের ভাগনে মুন্না দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান বলে বাদী অভিযোগ করেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ১০ সেপ্টেম্বর রাতে শাহেদ আলম বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা করেন। এতে দেলোয়ারকে প্রধান আসামি এবং শাকিল ও মুন্নাকে আসামি করা হয়।

এসআরবি-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু জানিয়েছেন, মামলার দ্বিতীয় আসামি হিসেবে শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে লক্ষ্মীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলায় উত্থাপিত চাঁদাবাজি, মারধর ও আগুন দেওয়ার চেষ্টার অভিযোগগুলো তদন্তাধীন। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তদের অপরাধী হিসেবে গণ্য করার সুযোগ নেই।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ