ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কর্মসংস্থানমুখী শিক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশ ও বিদেশের শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের শিক্ষাব্যবস্থার মান উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমসহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন উপাচার্য। এ সময় রাষ্ট্রপতি বলেন, বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার গুণগত মান বাড়াতে হবে এবং শিক্ষার্থীদেরও নতুন দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে।

রাষ্ট্রপতি বলেন, এমন শিক্ষাব্যবস্থা থেকে পর্যায়ক্রমে বেরিয়ে আসা প্রয়োজন, যা শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের জন্য যথাযথভাবে প্রস্তুত করতে পারে না এবং বেকারত্ব বাড়ায়। তার মতে, শিক্ষা এমনভাবে সাজানো দরকার, যাতে শিক্ষার্থীরা দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে পারে।

তিনি প্রযুক্তিনির্ভর ও বাস্তবমুখী শিক্ষার প্রসারের ওপর গুরুত্ব দিয়ে বলেন, বর্তমান বিশ্বের চাহিদা বিবেচনায় প্রকৌশল ও কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ আরও বাড়ানো প্রয়োজন। এর আগেও প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ তৈরিতে দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেছেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে যোগ দেওয়ার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবের পাশাপাশি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ উপস্থিত ছিলেন।

ট্যাগ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারিগরি শিক্ষা

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

কর্মসংস্থানমুখী শিক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশ ও বিদেশের শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের শিক্ষাব্যবস্থার মান উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমসহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন উপাচার্য। এ সময় রাষ্ট্রপতি বলেন, বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার গুণগত মান বাড়াতে হবে এবং শিক্ষার্থীদেরও নতুন দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে।

রাষ্ট্রপতি বলেন, এমন শিক্ষাব্যবস্থা থেকে পর্যায়ক্রমে বেরিয়ে আসা প্রয়োজন, যা শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের জন্য যথাযথভাবে প্রস্তুত করতে পারে না এবং বেকারত্ব বাড়ায়। তার মতে, শিক্ষা এমনভাবে সাজানো দরকার, যাতে শিক্ষার্থীরা দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে পারে।

তিনি প্রযুক্তিনির্ভর ও বাস্তবমুখী শিক্ষার প্রসারের ওপর গুরুত্ব দিয়ে বলেন, বর্তমান বিশ্বের চাহিদা বিবেচনায় প্রকৌশল ও কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ আরও বাড়ানো প্রয়োজন। এর আগেও প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ তৈরিতে দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেছেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে যোগ দেওয়ার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবের পাশাপাশি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ