ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের শঙ্কা, ট্রাম্পের সঙ্গে বসছেন উপসাগরীয় নেতারা

মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের শঙ্কা, ট্রাম্পের সঙ্গে বসছেন উপসাগরীয় নেতারা
ছবি : সংগৃহিত
ফলো করুন

ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন উপসাগরীয় দেশগুলোর নেতারা। আঞ্চলিক সংঘাত আরও ছড়িয়ে পড়া ঠেকানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতা ধরে রাখার বিষয়টিও তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে। ইরান যুদ্ধের ভবিষ্যৎ গতিপথ এবং ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিদের সাম্প্রতিক তৎপরতা আলোচনায় গুরুত্ব পাবে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

উপসাগরীয় দেশগুলোর জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠেছে মূলত দুটি কারণে। একদিকে ইরানের সঙ্গে সংঘাত আরও বিস্তৃত হলে তাদের ভূখণ্ড, জ্বালানি স্থাপনা ও অর্থনীতিতে সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা দুর্বল হয়ে পড়ুক, সেটিও তারা চায় না।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সংঘাতের পাশাপাশি সৌদি আরব ও হুতিদের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা এখন বড় উদ্বেগের কারণ। হুতিদের সাম্প্রতিক অগ্রগতি ও লোহিত সাগর উপকূলের কৌশলগত এলাকাগুলো ঘিরে পরিস্থিতির কারণে সৌদি আরব বৈঠকে হুতি ইস্যুতে বিশেষ গুরুত্ব দিতে পারে।

বিশেষ করে বাব আল-মান্দেব ও হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহন এবং আন্তর্জাতিক নৌবাণিজ্যের জন্য এই দুই সামুদ্রিক পথ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক উত্তেজনা জ্বালানি বাজার ও নৌপরিবহন নিয়েও নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

তবে উপসাগরীয় দেশগুলোর সামনে বড় প্রশ্ন হচ্ছে, সংঘাত আরও বাড়লে যুক্তরাষ্ট্র কতটা সরাসরি সামরিক সহায়তা দেবে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প-জিসিসি বৈঠক থেকে বড় ধরনের অগ্রগতি আসবে কি না তা নিয়ে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত নয়। বিশেষ করে ইয়েমেন পরিস্থিতিতে ওয়াশিংটনের সম্ভাব্য ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে।

সাম্প্রতিক সময়ে হুতিদের সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ায় সৌদি আরবের নিরাপত্তা উদ্বেগও তীব্র হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমির সঙ্গে আলোচনায় ট্রাম্প সরাসরি মার্কিন সামরিক সহায়তার কোনো প্রতিশ্রুতি দেননি।

অন্যদিকে ইরান ইস্যুতেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ট্রাম্প সম্প্রতি ইরান নিয়ে বড় সিদ্ধান্ত সামনে থাকার ইঙ্গিত দিয়েছেন। একই সময়ে ইরানের পক্ষ থেকেও নতুন হামলা হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি এসেছে।

এ পরিস্থিতিতে নিউইয়র্কের বৈঠকটি শুধু ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়েই নয়, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা সম্পর্ক কোন দিকে যাচ্ছে, সে দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আলোচনায় যুদ্ধের বিস্তার ঠেকানো, হুতি তৎপরতা মোকাবিলা এবং আঞ্চলিক নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রধান বিষয় হয়ে উঠতে পারে।

সূত্র: সিএনএন

ট্যাগ : ইরান ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব ইয়েমেন হুতি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার৬
  • ০৬ নভেম্বর ২০২৬
  • ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৭ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:১৯ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৯ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের শঙ্কা, ট্রাম্পের সঙ্গে বসছেন উপসাগরীয় নেতারা

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন উপসাগরীয় দেশগুলোর নেতারা। আঞ্চলিক সংঘাত আরও ছড়িয়ে পড়া ঠেকানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতা ধরে রাখার বিষয়টিও তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে। ইরান যুদ্ধের ভবিষ্যৎ গতিপথ এবং ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিদের সাম্প্রতিক তৎপরতা আলোচনায় গুরুত্ব পাবে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

উপসাগরীয় দেশগুলোর জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠেছে মূলত দুটি কারণে। একদিকে ইরানের সঙ্গে সংঘাত আরও বিস্তৃত হলে তাদের ভূখণ্ড, জ্বালানি স্থাপনা ও অর্থনীতিতে সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা দুর্বল হয়ে পড়ুক, সেটিও তারা চায় না।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সংঘাতের পাশাপাশি সৌদি আরব ও হুতিদের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা এখন বড় উদ্বেগের কারণ। হুতিদের সাম্প্রতিক অগ্রগতি ও লোহিত সাগর উপকূলের কৌশলগত এলাকাগুলো ঘিরে পরিস্থিতির কারণে সৌদি আরব বৈঠকে হুতি ইস্যুতে বিশেষ গুরুত্ব দিতে পারে।

বিশেষ করে বাব আল-মান্দেব ও হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহন এবং আন্তর্জাতিক নৌবাণিজ্যের জন্য এই দুই সামুদ্রিক পথ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক উত্তেজনা জ্বালানি বাজার ও নৌপরিবহন নিয়েও নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

তবে উপসাগরীয় দেশগুলোর সামনে বড় প্রশ্ন হচ্ছে, সংঘাত আরও বাড়লে যুক্তরাষ্ট্র কতটা সরাসরি সামরিক সহায়তা দেবে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প-জিসিসি বৈঠক থেকে বড় ধরনের অগ্রগতি আসবে কি না তা নিয়ে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত নয়। বিশেষ করে ইয়েমেন পরিস্থিতিতে ওয়াশিংটনের সম্ভাব্য ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে।

সাম্প্রতিক সময়ে হুতিদের সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ায় সৌদি আরবের নিরাপত্তা উদ্বেগও তীব্র হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমির সঙ্গে আলোচনায় ট্রাম্প সরাসরি মার্কিন সামরিক সহায়তার কোনো প্রতিশ্রুতি দেননি।

অন্যদিকে ইরান ইস্যুতেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ট্রাম্প সম্প্রতি ইরান নিয়ে বড় সিদ্ধান্ত সামনে থাকার ইঙ্গিত দিয়েছেন। একই সময়ে ইরানের পক্ষ থেকেও নতুন হামলা হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি এসেছে।

এ পরিস্থিতিতে নিউইয়র্কের বৈঠকটি শুধু ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়েই নয়, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা সম্পর্ক কোন দিকে যাচ্ছে, সে দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আলোচনায় যুদ্ধের বিস্তার ঠেকানো, হুতি তৎপরতা মোকাবিলা এবং আঞ্চলিক নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রধান বিষয় হয়ে উঠতে পারে।

সূত্র: সিএনএন


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ