ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক

ছবি : সংগৃহিত
ফলো করুন

মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অভিবাসন আইন লঙ্ঘনের বিভিন্ন অভিযোগে ৫৭ হাজারের বেশি অনথিভুক্ত বা অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। একই সময়ে দেশজুড়ে ৯ হাজার ৭০০টির বেশি অভিযান পরিচালনা করা হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের (জেআইএম) উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি জানিয়েছেন, ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ২৬০ দিনে এসব অভিযান চালানো হয়। এ সময়ে ১ লাখ ৩০ হাজারের বেশি বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তার দেওয়া তথ্য অনুযায়ী, আটক ৫৭ হাজারের বেশি বিদেশির মধ্যে ৩৫ হাজারের বেশি ব্যক্তিকে অভিবাসন বিভাগের সরাসরি অভিযানে আটক করা হয়েছে। আরও ২২ হাজারের বেশি ব্যক্তিকে দেশের বিভিন্ন প্রবেশপথে আটক করা হয় অথবা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছ থেকে হস্তান্তরের পর অভিবাসন বিভাগ তাদের হেফাজতে নেয়।

২৬০ দিনের হিসাবে মালয়েশিয়াজুড়ে প্রতিদিন গড়ে প্রায় ৩৭টি অভিবাসনবিরোধী অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার ভোরে ফ্ল্যাট শ্রী কলাম নামের একটি আবাসিক এলাকায় সমন্বিত অভিযান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান লোকমান এফেন্দি। ওই অভিযানে অভিবাসন বিভাগের পাশাপাশি জাতীয় নিরাপত্তা পরিষদ, জাতীয় নিবন্ধন বিভাগ এবং মালয়েশিয়া সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যরা অংশ নেন।

ফ্ল্যাট শ্রী কলামের অভিযানে ১৩৩ জন বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা করা হয়। তাদের মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১৯ জনকে আটক করা হয়েছে।

অভিবাসন বিভাগ জানিয়েছে, অভিযানে শনাক্ত হওয়া অনিয়মগুলোর মধ্যে রয়েছে অনুমোদিত সময়ের চেয়ে বেশি দিন অবস্থান, বৈধ ভ্রমণ নথি না থাকা এবং নির্ধারিত উদ্দেশ্যের বাইরে পাস বা ওয়ার্ক পারমিট ব্যবহার।

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি তাদের নিয়োগ ও আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। বৈধ কর্মসংস্থান পাস ছাড়া বিদেশি কর্মী নিয়োগ বা আশ্রয় দিলে সংশ্লিষ্ট নিয়োগকর্তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে জেআইএম।

একইভাবে অভিবাসন আইন লঙ্ঘনকারী বিদেশিদের কাছে বাড়ি, কক্ষ বা ব্যবসাপ্রতিষ্ঠান ভাড়া দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট মালিকের আইনগত দায় থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

লোকমান এফেন্দির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে দেশটিতে ১ হাজার ৭২০ জন নিয়োগকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ২৬০ দিনের হিসাবে প্রতিদিন গড়ে ছয়জনের বেশি নিয়োগকর্তা বা সংশ্লিষ্ট স্থাপনার মালিক আইনি ব্যবস্থার মুখোমুখি হয়েছেন।

অভিবাসন আইন লঙ্ঘনের কোনো ঘটনা নজরে এলে সাধারণ মানুষকে নিজের হাতে ব্যবস্থা না নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এ ধরনের ঘটনায় ছবি বা প্রয়োজনীয় তথ্য-প্রমাণসহ সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে বলা হয়েছে।

সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, মালয়েশিয়ায় অনথিভুক্ত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি তাদের নিয়োগ, আশ্রয় বা অন্যান্যভাবে আইন লঙ্ঘনে সহায়তাকারীদের বিরুদ্ধেও নজরদারি জোরদার করেছে দেশটির অভিবাসন বিভাগ।

ট্যাগ : মালয়েশিয়া অবৈধ অভিবাসী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার৬
  • ০৬ নভেম্বর ২০২৬
  • ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৭ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:১৯ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৯ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অভিবাসন আইন লঙ্ঘনের বিভিন্ন অভিযোগে ৫৭ হাজারের বেশি অনথিভুক্ত বা অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। একই সময়ে দেশজুড়ে ৯ হাজার ৭০০টির বেশি অভিযান পরিচালনা করা হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের (জেআইএম) উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি জানিয়েছেন, ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ২৬০ দিনে এসব অভিযান চালানো হয়। এ সময়ে ১ লাখ ৩০ হাজারের বেশি বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তার দেওয়া তথ্য অনুযায়ী, আটক ৫৭ হাজারের বেশি বিদেশির মধ্যে ৩৫ হাজারের বেশি ব্যক্তিকে অভিবাসন বিভাগের সরাসরি অভিযানে আটক করা হয়েছে। আরও ২২ হাজারের বেশি ব্যক্তিকে দেশের বিভিন্ন প্রবেশপথে আটক করা হয় অথবা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছ থেকে হস্তান্তরের পর অভিবাসন বিভাগ তাদের হেফাজতে নেয়।

২৬০ দিনের হিসাবে মালয়েশিয়াজুড়ে প্রতিদিন গড়ে প্রায় ৩৭টি অভিবাসনবিরোধী অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার ভোরে ফ্ল্যাট শ্রী কলাম নামের একটি আবাসিক এলাকায় সমন্বিত অভিযান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান লোকমান এফেন্দি। ওই অভিযানে অভিবাসন বিভাগের পাশাপাশি জাতীয় নিরাপত্তা পরিষদ, জাতীয় নিবন্ধন বিভাগ এবং মালয়েশিয়া সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যরা অংশ নেন।

ফ্ল্যাট শ্রী কলামের অভিযানে ১৩৩ জন বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা করা হয়। তাদের মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১৯ জনকে আটক করা হয়েছে।

অভিবাসন বিভাগ জানিয়েছে, অভিযানে শনাক্ত হওয়া অনিয়মগুলোর মধ্যে রয়েছে অনুমোদিত সময়ের চেয়ে বেশি দিন অবস্থান, বৈধ ভ্রমণ নথি না থাকা এবং নির্ধারিত উদ্দেশ্যের বাইরে পাস বা ওয়ার্ক পারমিট ব্যবহার।

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি তাদের নিয়োগ ও আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। বৈধ কর্মসংস্থান পাস ছাড়া বিদেশি কর্মী নিয়োগ বা আশ্রয় দিলে সংশ্লিষ্ট নিয়োগকর্তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে জেআইএম।

একইভাবে অভিবাসন আইন লঙ্ঘনকারী বিদেশিদের কাছে বাড়ি, কক্ষ বা ব্যবসাপ্রতিষ্ঠান ভাড়া দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট মালিকের আইনগত দায় থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

লোকমান এফেন্দির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে দেশটিতে ১ হাজার ৭২০ জন নিয়োগকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ২৬০ দিনের হিসাবে প্রতিদিন গড়ে ছয়জনের বেশি নিয়োগকর্তা বা সংশ্লিষ্ট স্থাপনার মালিক আইনি ব্যবস্থার মুখোমুখি হয়েছেন।

অভিবাসন আইন লঙ্ঘনের কোনো ঘটনা নজরে এলে সাধারণ মানুষকে নিজের হাতে ব্যবস্থা না নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এ ধরনের ঘটনায় ছবি বা প্রয়োজনীয় তথ্য-প্রমাণসহ সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে বলা হয়েছে।

সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, মালয়েশিয়ায় অনথিভুক্ত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি তাদের নিয়োগ, আশ্রয় বা অন্যান্যভাবে আইন লঙ্ঘনে সহায়তাকারীদের বিরুদ্ধেও নজরদারি জোরদার করেছে দেশটির অভিবাসন বিভাগ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ