ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরান যুদ্ধের ধাক্কাকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের ধাক্কাকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত
ফলো করুন

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ হিসেবে বর্ণনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি। তাঁর মতে, এই যুদ্ধের ধাক্কা শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং বিশ্বের অন্যান্য অঞ্চলেও এর প্রভাব ছড়িয়ে পড়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে আয়োজিত কাতার অর্থনৈতিক ফোরামের এক অনুষ্ঠানে বক্তব্য দেন কাতারের প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।

শেখ মোহাম্মদ বলেন, মধ্যপ্রাচ্যে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সব দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে। কোনো দেশ যাতে অন্য কোনো দেশের জন্য হুমকি হয়ে না দাঁড়ায়, সে ধরনের একটি কাঠামো তৈরি করা প্রয়োজন।

তিনি বলেন, চলমান যুদ্ধের কারণে নিরাপত্তা ও স্থিতিশীলতা সম্পর্কে প্রচলিত ধারণাগুলো চ্যালেঞ্জের মুখে পড়েছে। সংকটের সময়ে নিরাপত্তা ও উত্তেজনা কমানোর আলোচনা থেকে শুরু করে জ্বালানি সরবরাহ, নৌপথ এবং বিনিয়োগ—সব বিষয় নিয়েই নতুন করে ভাবতে হচ্ছে।

কাতারের প্রধানমন্ত্রী আরও বলেন, একটি দেশের নিরাপত্তা যদি অন্য একটি দেশের নিরাপত্তাহীনতার ওপর নির্ভর করে, তাহলে দীর্ঘমেয়াদে নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এ কারণে সংঘাতের মূল কারণগুলো মোকাবিলা করার পাশাপাশি পারস্পরিক আস্থা তৈরির ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি জানান, চলমান সংঘাত কাতারের অর্থনীতি ও নিরাপত্তার ভিত্তিকেও বড় ধরনের পরীক্ষার মুখে ফেলেছে। তবে তাঁর ভাষ্য অনুযায়ী, কাতার এই পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে।

এদিকে আগামী পাঁচ বছরে কাতারের অভ্যন্তরীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার ৮০০ কোটি ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনার কথাও জানিয়েছেন শেখ মোহাম্মদ।

কাতারের কর্মকর্তাদের মতে, এই বিনিয়োগের মাধ্যমে দেশটির বেসরকারি খাতে আরও বিনিয়োগ আকৃষ্ট করা এবং অর্থনীতি সংকট মোকাবিলায় সক্ষম—এমন বার্তা দেওয়া হবে।

এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরু করার জন্য কাতারের মধ্যস্থতার চেষ্টা অব্যাহত রয়েছে। তাঁর মতে, এই প্রচেষ্টার লক্ষ্য ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটানো।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন সোমবার শুরু হয়ে শুক্রবার শেষ হওয়ার কথা রয়েছে। অধিবেশনে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং এর বৈশ্বিক প্রভাব গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে।

সূত্র: আলজাজিরা

ট্যাগ : কাতার ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার৬
  • ০৬ নভেম্বর ২০২৬
  • ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৭ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:১৯ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৯ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


ইরান যুদ্ধের ধাক্কাকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ হিসেবে বর্ণনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি। তাঁর মতে, এই যুদ্ধের ধাক্কা শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং বিশ্বের অন্যান্য অঞ্চলেও এর প্রভাব ছড়িয়ে পড়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে আয়োজিত কাতার অর্থনৈতিক ফোরামের এক অনুষ্ঠানে বক্তব্য দেন কাতারের প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।

শেখ মোহাম্মদ বলেন, মধ্যপ্রাচ্যে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সব দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে। কোনো দেশ যাতে অন্য কোনো দেশের জন্য হুমকি হয়ে না দাঁড়ায়, সে ধরনের একটি কাঠামো তৈরি করা প্রয়োজন।

তিনি বলেন, চলমান যুদ্ধের কারণে নিরাপত্তা ও স্থিতিশীলতা সম্পর্কে প্রচলিত ধারণাগুলো চ্যালেঞ্জের মুখে পড়েছে। সংকটের সময়ে নিরাপত্তা ও উত্তেজনা কমানোর আলোচনা থেকে শুরু করে জ্বালানি সরবরাহ, নৌপথ এবং বিনিয়োগ—সব বিষয় নিয়েই নতুন করে ভাবতে হচ্ছে।

কাতারের প্রধানমন্ত্রী আরও বলেন, একটি দেশের নিরাপত্তা যদি অন্য একটি দেশের নিরাপত্তাহীনতার ওপর নির্ভর করে, তাহলে দীর্ঘমেয়াদে নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এ কারণে সংঘাতের মূল কারণগুলো মোকাবিলা করার পাশাপাশি পারস্পরিক আস্থা তৈরির ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি জানান, চলমান সংঘাত কাতারের অর্থনীতি ও নিরাপত্তার ভিত্তিকেও বড় ধরনের পরীক্ষার মুখে ফেলেছে। তবে তাঁর ভাষ্য অনুযায়ী, কাতার এই পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে।

এদিকে আগামী পাঁচ বছরে কাতারের অভ্যন্তরীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার ৮০০ কোটি ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনার কথাও জানিয়েছেন শেখ মোহাম্মদ।

কাতারের কর্মকর্তাদের মতে, এই বিনিয়োগের মাধ্যমে দেশটির বেসরকারি খাতে আরও বিনিয়োগ আকৃষ্ট করা এবং অর্থনীতি সংকট মোকাবিলায় সক্ষম—এমন বার্তা দেওয়া হবে।

এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরু করার জন্য কাতারের মধ্যস্থতার চেষ্টা অব্যাহত রয়েছে। তাঁর মতে, এই প্রচেষ্টার লক্ষ্য ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটানো।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন সোমবার শুরু হয়ে শুক্রবার শেষ হওয়ার কথা রয়েছে। অধিবেশনে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং এর বৈশ্বিক প্রভাব গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে।

সূত্র: আলজাজিরা


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ