ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাদ পড়া ৩৪ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেবে সরকার

বাদ পড়া ৩৪ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেবে সরকার
ছবি : সংগৃহিত
ফলো করুন

হাম-রুবেলার টিকা থেকে বাদ পড়া শিশুদের শনাক্ত করে টিকার আওতায় আনতে দেশজুড়ে বিশেষ কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। আগামী ২৬ সেপ্টেম্বর শুরু হওয়া ‘ইনটেনসিফায়েড এমআর ক্যাচ-আপ ভ্যাকসিনেশন’ কর্মসূচি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এতে প্রায় ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হাম পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী যেসব শিশু চলমান হাম-রুবেলা টিকাদান কার্যক্রমে টিকা পায়নি, বিশেষ কর্মসূচিতে তাদের শনাক্ত করে টিকা দেওয়া হবে। একই সঙ্গে কর্মসূচি চলাকালে নতুন করে ছয় মাস বয়স পূর্ণ করা এবং টিকা গ্রহণের উপযুক্ত হওয়া শিশুদেরও এর আওতায় আনা হবে।

তিনি জানান, চলতি বছর দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর সংক্রমণ নিয়ন্ত্রণ এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এপ্রিল থেকে পর্যায়ক্রমে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত প্রায় ১ কোটি ৯৮ লাখ ৩০ হাজার শিশুকে টিকা দেওয়া হয়েছে।

এর পাশাপাশি নিয়মিত টিকাদান কার্যক্রম শক্তিশালী করা, রোগের নজরদারি বাড়ানো এবং হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ‘হাম-রুবেলা ক্লিনিক্যাল কেস ম্যানেজমেন্ট’ বিষয়ে জাতীয় নীতিমালা তৈরি এবং স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

স্বাস্থ্য বিভাগের সাম্প্রতিক তথ্যের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউনিসেফের পর্যবেক্ষণ এবং হাম আক্রান্ত শিশুদের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, এখনো উল্লেখযোগ্যসংখ্যক শিশু হাম-রুবেলার টিকার বাইরে রয়েছে।

বিশেষ করে বিভিন্ন হাসপাতালে শনাক্ত হাম আক্রান্ত শিশুদের মধ্যে টিকা না নেওয়া শিশুর উপস্থিতি পাওয়া গেছে। এ পরিস্থিতিতে বাদ পড়া শিশুদের দ্রুত শনাক্ত করে টিকার আওতায় আনতে নতুন এই ক্যাচ-আপ কর্মসূচি নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবার শুধু নির্ধারিত টিকাদান কেন্দ্রে অপেক্ষা না করে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে বাদ পড়া শিশুদের খুঁজে বের করার ওপর গুরুত্ব দেওয়া হবে। স্থানীয় পর্যায়ের কর্মকর্তা ও সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করার চেষ্টা করা হবে।

তিনি আরও জানান, কর্মসূচি চলাকালে যেসব শিশু ছয় মাস বয়সে পৌঁছাবে, তাদের টিকা দেওয়ার বিষয়টিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। কোনো শিশু নির্ধারিত দিনে বয়সের কারণে টিকা নেওয়ার উপযুক্ত না হলেও পরে উপযুক্ত বয়সে পৌঁছালে তার টিকা নিশ্চিত করার উদ্যোগ থাকবে।

আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। জেলা প্রশাসক, সিভিল সার্জন, স্বাস্থ্য বিভাগের পরিচালক, উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা কর্মসূচি বাস্তবায়নে যুক্ত থাকবেন।

ট্যাগ : হাম স্বাস্থ্য মন্ত্রণালয় টিকাদান কর্মসূচি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


বাদ পড়া ৩৪ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেবে সরকার

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হাম-রুবেলার টিকা থেকে বাদ পড়া শিশুদের শনাক্ত করে টিকার আওতায় আনতে দেশজুড়ে বিশেষ কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। আগামী ২৬ সেপ্টেম্বর শুরু হওয়া ‘ইনটেনসিফায়েড এমআর ক্যাচ-আপ ভ্যাকসিনেশন’ কর্মসূচি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এতে প্রায় ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হাম পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী যেসব শিশু চলমান হাম-রুবেলা টিকাদান কার্যক্রমে টিকা পায়নি, বিশেষ কর্মসূচিতে তাদের শনাক্ত করে টিকা দেওয়া হবে। একই সঙ্গে কর্মসূচি চলাকালে নতুন করে ছয় মাস বয়স পূর্ণ করা এবং টিকা গ্রহণের উপযুক্ত হওয়া শিশুদেরও এর আওতায় আনা হবে।

তিনি জানান, চলতি বছর দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর সংক্রমণ নিয়ন্ত্রণ এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এপ্রিল থেকে পর্যায়ক্রমে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত প্রায় ১ কোটি ৯৮ লাখ ৩০ হাজার শিশুকে টিকা দেওয়া হয়েছে।

এর পাশাপাশি নিয়মিত টিকাদান কার্যক্রম শক্তিশালী করা, রোগের নজরদারি বাড়ানো এবং হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ‘হাম-রুবেলা ক্লিনিক্যাল কেস ম্যানেজমেন্ট’ বিষয়ে জাতীয় নীতিমালা তৈরি এবং স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

স্বাস্থ্য বিভাগের সাম্প্রতিক তথ্যের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউনিসেফের পর্যবেক্ষণ এবং হাম আক্রান্ত শিশুদের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, এখনো উল্লেখযোগ্যসংখ্যক শিশু হাম-রুবেলার টিকার বাইরে রয়েছে।

বিশেষ করে বিভিন্ন হাসপাতালে শনাক্ত হাম আক্রান্ত শিশুদের মধ্যে টিকা না নেওয়া শিশুর উপস্থিতি পাওয়া গেছে। এ পরিস্থিতিতে বাদ পড়া শিশুদের দ্রুত শনাক্ত করে টিকার আওতায় আনতে নতুন এই ক্যাচ-আপ কর্মসূচি নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবার শুধু নির্ধারিত টিকাদান কেন্দ্রে অপেক্ষা না করে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে বাদ পড়া শিশুদের খুঁজে বের করার ওপর গুরুত্ব দেওয়া হবে। স্থানীয় পর্যায়ের কর্মকর্তা ও সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করার চেষ্টা করা হবে।

তিনি আরও জানান, কর্মসূচি চলাকালে যেসব শিশু ছয় মাস বয়সে পৌঁছাবে, তাদের টিকা দেওয়ার বিষয়টিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। কোনো শিশু নির্ধারিত দিনে বয়সের কারণে টিকা নেওয়ার উপযুক্ত না হলেও পরে উপযুক্ত বয়সে পৌঁছালে তার টিকা নিশ্চিত করার উদ্যোগ থাকবে।

আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। জেলা প্রশাসক, সিভিল সার্জন, স্বাস্থ্য বিভাগের পরিচালক, উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা কর্মসূচি বাস্তবায়নে যুক্ত থাকবেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ