ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল

ছবি: সংগৃহীত
ফলো করুন

টেনিস কোর্টে অসাধারণ এক ক্যারিয়ারের পর এবার ফুটবল ক্লাব পরিচালনায় যুক্ত হতে যাচ্ছেন রাফায়েল নাদাল। ২২ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ কিংবদন্তিকে নিজেদের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ। ইতোমধ্যে ক্লাবটির আমন্ত্রণও গ্রহণ করেছেন সাবেক এই টেনিস তারকা।

বুধবার (৪ নভেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, নাদালকে নতুন পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্তটি অনুমোদনের জন্য সাধারণ সভায় সদস্য প্রতিনিধিদের সামনে উপস্থাপন করা হবে।

আগামী ২১ নভেম্বর অনুষ্ঠেয় সাধারণ সভায় অনুমোদন পেলে আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যোগ দেবেন তিনি।

রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে নাদালের সম্পর্ক দীর্ঘদিনের। ক্লাবটির সম্মানসূচক সদস্য হিসেবেও আগে থেকেই যুক্ত রয়েছেন তিনি।

এবার পরিচালনা পর্ষদের সদস্য হওয়ার প্রস্তাব পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ৪০ বছর বয়সী এই টেনিস কিংবদন্তি।

নাদাল লিখেছেন, ‘আমাকে রিয়াল মাদ্রিদের পরিচালকদের বোর্ডে আমন্ত্রণ জানানোয় আমি প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে ধন্যবাদ দিতে চাই। আমি অত্যন্ত আগ্রহের সঙ্গে এই আমন্ত্রণ গ্রহণ করেছি। আমি শিখতে এবং আমার সাধ্যমতো অবদান রাখতে উন্মুখ।’

নাদালকে পরিচালনা পর্ষদে যুক্ত করার সিদ্ধান্তের পেছনে তাঁর ক্রীড়াঙ্গনের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত মূল্যবোধকেও গুরুত্ব দিয়েছে রিয়াল মাদ্রিদ।

ক্লাবটির বিবৃতিতে বলা হয়েছে, ‘তার মতো ক্রীড়ামোদী ও এমন উচ্চ ব্যক্তিত্বের একজন আমাদের পরিচালনা পর্ষদে যোগ দেওয়াটা রিয়াল মাদ্রিদ এবং ক্লাবের সকল সমর্থকের জন্য অত্যন্ত গর্বের বিষয়।’

পেশাদার টেনিস ক্যারিয়ারে নাদাল জিতেছেন ৯২টি একক শিরোপা। এর মধ্যে রয়েছে ২২টি গ্র্যান্ড স্ল্যাম। পাশাপাশি দুবার অলিম্পিকে স্বর্ণপদক এবং স্পেনের হয়ে পাঁচবার ডেভিস কাপ জয়ের কৃতিত্ব রয়েছে তাঁর।

দীর্ঘ সময় বিশ্ব টেনিস র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও ছিলেন এই স্প্যানিশ তারকা।

রিয়াল মাদ্রিদের মতে, নাদালের বিনয়, কঠোর পরিশ্রম, প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা এবং দাতব্য কর্মকাণ্ডের প্রতি অঙ্গীকার ক্লাবটির নিজস্ব মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার উদ্যোগের পর আবারও আলোচনায় এসেছে নাদালের সম্ভাব্য সভাপতি হওয়ার প্রসঙ্গ।

দীর্ঘদিন ধরেই ফুটবল ক্লাবটির ভবিষ্যৎ সভাপতি হিসেবে তাঁর নাম নিয়ে আলোচনা রয়েছে। নাদালও অতীতে একদিন রিয়াল মাদ্রিদের সভাপতি হওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন। তবে এ বছরের সভাপতি নির্বাচনে প্রার্থী হওয়ার খবর থেকে নিজেকে দূরে রেখেছিলেন তিনি।

বর্তমানে ক্লাবটির সভাপতির দায়িত্বে রয়েছেন ৭৯ বছর বয়সী ফ্লোরেন্তিনো পেরেজ। গত জুনে আরও চার বছরের মেয়াদে নির্বাচিত হয়েছেন তিনি। দুই দশক ধরে রিয়াল মাদ্রিদ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন পেরেজ।

তবে পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার অর্থ নাদাল ভবিষ্যতে সভাপতির দায়িত্ব পাবেন, এমন কোনো সিদ্ধান্ত ক্লাব কর্তৃপক্ষ জানায়নি।

নাদালের ফুটবলপ্রীতি নতুন নয়। তাঁর চাচা মিগুয়েল অ্যাঞ্জেল একসময় রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার হয়ে খেললেও নাদাল ছোটবেলা থেকেই রিয়ালের সমর্থক।

২০২৪ সালের নভেম্বরে পেশাদার টেনিস থেকে অবসর নেন তিনি। তবে খেলা ছাড়ার পরও ব্যস্ত সময় কাটাচ্ছেন সাবেক বিশ্বসেরা এই খেলোয়াড়।

অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে অবসরজীবন সম্পর্কে নাদাল বলেছিলেন, ‘কারণ আমি ভ্রমণ করি, নানা কাজে ব্যস্ত থাকি এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিই।’

এবার সেই ব্যস্ততার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদের দায়িত্ব।

ট্যাগ : রিয়াল মাদ্রিদ রাফায়েল নাদাল ফ্লোরেন্তিনো পেরেজ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

টেনিস কোর্টে অসাধারণ এক ক্যারিয়ারের পর এবার ফুটবল ক্লাব পরিচালনায় যুক্ত হতে যাচ্ছেন রাফায়েল নাদাল। ২২ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ কিংবদন্তিকে নিজেদের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ। ইতোমধ্যে ক্লাবটির আমন্ত্রণও গ্রহণ করেছেন সাবেক এই টেনিস তারকা।

বুধবার (৪ নভেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, নাদালকে নতুন পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্তটি অনুমোদনের জন্য সাধারণ সভায় সদস্য প্রতিনিধিদের সামনে উপস্থাপন করা হবে।

আগামী ২১ নভেম্বর অনুষ্ঠেয় সাধারণ সভায় অনুমোদন পেলে আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যোগ দেবেন তিনি।

রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে নাদালের সম্পর্ক দীর্ঘদিনের। ক্লাবটির সম্মানসূচক সদস্য হিসেবেও আগে থেকেই যুক্ত রয়েছেন তিনি।

এবার পরিচালনা পর্ষদের সদস্য হওয়ার প্রস্তাব পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ৪০ বছর বয়সী এই টেনিস কিংবদন্তি।

নাদাল লিখেছেন, ‘আমাকে রিয়াল মাদ্রিদের পরিচালকদের বোর্ডে আমন্ত্রণ জানানোয় আমি প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে ধন্যবাদ দিতে চাই। আমি অত্যন্ত আগ্রহের সঙ্গে এই আমন্ত্রণ গ্রহণ করেছি। আমি শিখতে এবং আমার সাধ্যমতো অবদান রাখতে উন্মুখ।’

নাদালকে পরিচালনা পর্ষদে যুক্ত করার সিদ্ধান্তের পেছনে তাঁর ক্রীড়াঙ্গনের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত মূল্যবোধকেও গুরুত্ব দিয়েছে রিয়াল মাদ্রিদ।

ক্লাবটির বিবৃতিতে বলা হয়েছে, ‘তার মতো ক্রীড়ামোদী ও এমন উচ্চ ব্যক্তিত্বের একজন আমাদের পরিচালনা পর্ষদে যোগ দেওয়াটা রিয়াল মাদ্রিদ এবং ক্লাবের সকল সমর্থকের জন্য অত্যন্ত গর্বের বিষয়।’

পেশাদার টেনিস ক্যারিয়ারে নাদাল জিতেছেন ৯২টি একক শিরোপা। এর মধ্যে রয়েছে ২২টি গ্র্যান্ড স্ল্যাম। পাশাপাশি দুবার অলিম্পিকে স্বর্ণপদক এবং স্পেনের হয়ে পাঁচবার ডেভিস কাপ জয়ের কৃতিত্ব রয়েছে তাঁর।

দীর্ঘ সময় বিশ্ব টেনিস র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও ছিলেন এই স্প্যানিশ তারকা।

রিয়াল মাদ্রিদের মতে, নাদালের বিনয়, কঠোর পরিশ্রম, প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা এবং দাতব্য কর্মকাণ্ডের প্রতি অঙ্গীকার ক্লাবটির নিজস্ব মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার উদ্যোগের পর আবারও আলোচনায় এসেছে নাদালের সম্ভাব্য সভাপতি হওয়ার প্রসঙ্গ।

দীর্ঘদিন ধরেই ফুটবল ক্লাবটির ভবিষ্যৎ সভাপতি হিসেবে তাঁর নাম নিয়ে আলোচনা রয়েছে। নাদালও অতীতে একদিন রিয়াল মাদ্রিদের সভাপতি হওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন। তবে এ বছরের সভাপতি নির্বাচনে প্রার্থী হওয়ার খবর থেকে নিজেকে দূরে রেখেছিলেন তিনি।

বর্তমানে ক্লাবটির সভাপতির দায়িত্বে রয়েছেন ৭৯ বছর বয়সী ফ্লোরেন্তিনো পেরেজ। গত জুনে আরও চার বছরের মেয়াদে নির্বাচিত হয়েছেন তিনি। দুই দশক ধরে রিয়াল মাদ্রিদ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন পেরেজ।

তবে পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার অর্থ নাদাল ভবিষ্যতে সভাপতির দায়িত্ব পাবেন, এমন কোনো সিদ্ধান্ত ক্লাব কর্তৃপক্ষ জানায়নি।

নাদালের ফুটবলপ্রীতি নতুন নয়। তাঁর চাচা মিগুয়েল অ্যাঞ্জেল একসময় রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার হয়ে খেললেও নাদাল ছোটবেলা থেকেই রিয়ালের সমর্থক।

২০২৪ সালের নভেম্বরে পেশাদার টেনিস থেকে অবসর নেন তিনি। তবে খেলা ছাড়ার পরও ব্যস্ত সময় কাটাচ্ছেন সাবেক বিশ্বসেরা এই খেলোয়াড়।

অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে অবসরজীবন সম্পর্কে নাদাল বলেছিলেন, ‘কারণ আমি ভ্রমণ করি, নানা কাজে ব্যস্ত থাকি এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিই।’

এবার সেই ব্যস্ততার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদের দায়িত্ব।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ