ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মার্কিন চাপের মধ্যেই তুরস্কে বন্ধ ইরানি ব্যাংকের কার্যক্রম

ছবি : সংগৃহীত
ফলো করুন

তুরস্কের ব্যাংকিং নিয়ন্ত্রণ ও তদারকি সংস্থা বিডিডিকে ইস্তাম্বুলে ইরানভিত্তিক ব্যাংক মেল্লাতের তুরস্ক কেন্দ্রীয় শাখার পরিচালন লাইসেন্স বাতিল করেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) তুরস্কের সরকারি গেজেটে এ সিদ্ধান্ত প্রকাশ করা হয়।

বিডিডিকের ১৮ সেপ্টেম্বরের সিদ্ধান্তে বলা হয়, তেহরানভিত্তিক ব্যাংক মেল্লাতের ইস্তাম্বুল তুরস্ক কেন্দ্রীয় শাখার কার্যক্রমের অনুমতি বাতিল করা হয়েছে। তুরস্কের ব্যাংকিং আইনের ৭১(১)(খ) ধারার আওতায় এ পদক্ষেপ নেওয়া হয়।

আইন অনুযায়ী, কোনো ব্যাংকের কার্যক্রম আমানতকারীদের অধিকার অথবা আর্থিক ব্যবস্থার নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করলে নিয়ন্ত্রক সংস্থা তার পরিচালন অনুমতি প্রত্যাহার করতে পারে। তবে সরকারি গেজেটের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের চাপ, নিষেধাজ্ঞা কিংবা ব্যাংকটির কোনো নির্দিষ্ট পরিচালনগত ত্রুটির কথা উল্লেখ করা হয়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের তৎপরতার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত এসেছে। চলতি মাসের শুরুতে মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তুরস্কের একটি ছোট বিনিয়োগ ব্যাংক ও দুটি সহযোগী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয়।

এদিকে মার্কিন ট্রেজারি জানিয়েছে, ইরানসংক্রান্ত মার্কিন বিধিনিষেধ মেনে চলার আলোচনার পর তুরস্ক ও ওমান মাহান এয়ারের ফ্লাইট বন্ধে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে আঙ্কারা বা মাসকাটের কোনো প্রকাশ্য ঘোষণা পাওয়া যায়নি। মাহান এয়ার জানিয়েছে, ২১ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তুরস্ক ও ওমানগামী ফ্লাইট স্থগিত থাকবে।

ট্যাগ : ইরান তুরস্ক মার্কিন নিষেধাজ্ঞা ব্যাংক মেল্লাত

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন চাপের মধ্যেই তুরস্কে বন্ধ ইরানি ব্যাংকের কার্যক্রম

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

তুরস্কের ব্যাংকিং নিয়ন্ত্রণ ও তদারকি সংস্থা বিডিডিকে ইস্তাম্বুলে ইরানভিত্তিক ব্যাংক মেল্লাতের তুরস্ক কেন্দ্রীয় শাখার পরিচালন লাইসেন্স বাতিল করেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) তুরস্কের সরকারি গেজেটে এ সিদ্ধান্ত প্রকাশ করা হয়।

বিডিডিকের ১৮ সেপ্টেম্বরের সিদ্ধান্তে বলা হয়, তেহরানভিত্তিক ব্যাংক মেল্লাতের ইস্তাম্বুল তুরস্ক কেন্দ্রীয় শাখার কার্যক্রমের অনুমতি বাতিল করা হয়েছে। তুরস্কের ব্যাংকিং আইনের ৭১(১)(খ) ধারার আওতায় এ পদক্ষেপ নেওয়া হয়।

আইন অনুযায়ী, কোনো ব্যাংকের কার্যক্রম আমানতকারীদের অধিকার অথবা আর্থিক ব্যবস্থার নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করলে নিয়ন্ত্রক সংস্থা তার পরিচালন অনুমতি প্রত্যাহার করতে পারে। তবে সরকারি গেজেটের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের চাপ, নিষেধাজ্ঞা কিংবা ব্যাংকটির কোনো নির্দিষ্ট পরিচালনগত ত্রুটির কথা উল্লেখ করা হয়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের তৎপরতার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত এসেছে। চলতি মাসের শুরুতে মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তুরস্কের একটি ছোট বিনিয়োগ ব্যাংক ও দুটি সহযোগী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয়।

এদিকে মার্কিন ট্রেজারি জানিয়েছে, ইরানসংক্রান্ত মার্কিন বিধিনিষেধ মেনে চলার আলোচনার পর তুরস্ক ও ওমান মাহান এয়ারের ফ্লাইট বন্ধে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে আঙ্কারা বা মাসকাটের কোনো প্রকাশ্য ঘোষণা পাওয়া যায়নি। মাহান এয়ার জানিয়েছে, ২১ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তুরস্ক ও ওমানগামী ফ্লাইট স্থগিত থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ