ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খেলাধুলার চর্চা বাড়িয়ে দেশপ্রেমিক প্রজন্ম গড়তে হবে: ভূমি প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

শারীরিক ও মানসিকভাবে সুস্থ, সুশৃঙ্খল, মানবিক ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থীদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ‘শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, একটি সুস্থ ও শক্তিশালী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্রীড়াচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ, পারস্পরিক সহযোগিতা এবং ইতিবাচক প্রতিযোগিতার মানসিকতা তৈরি হয়।

তিনি বলেন, নিয়মিত খেলাধুলার সুযোগ পেলে শিশু-কিশোররা বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকার পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে আরও দৃঢ় হয়ে উঠবে। এর প্রভাব পরিবার ও সমাজেও পড়বে।

প্রতিমন্ত্রী জানান, স্কুল পর্যায়ে আয়োজিত এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি নতুন প্রতিভা খুঁজে বের করার সুযোগ তৈরি করে। ভবিষ্যতে চট্টগ্রামের স্কুল পর্যায়ের ফুটবলকে আরও বিস্তৃত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর শুধু ভালো ফলাফল করাই যথেষ্ট নয়; তাকে ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। খেলাধুলার মাঠে জয়-পরাজয় মেনে নেওয়া, দলগতভাবে কাজ করা এবং প্রতিপক্ষকে সম্মান করার মতো বিষয়গুলো শেখার সুযোগ তৈরি হয়।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী শিশু-কিশোরদের ক্রীড়ায় সম্পৃক্ত করার উদ্যোগের ধারাবাহিকতায় চট্টগ্রামের স্কুল শিক্ষার্থীদের নিয়ে এ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকেরা। 

আয়োজকদের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৬০ থেকে ৬৫টি স্কুল প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করে। বাছাই শেষে ৪৮টি স্কুলের দল টুর্নামেন্টে অংশ নেয়। 

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, স্কুল পর্যায় থেকেই প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার সঙ্গে যুক্ত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। তিনি ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন চালিয়ে যাওয়ার কথা জানান।

মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, অনেক শিক্ষার্থী বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গেমে অতিরিক্ত সময় ব্যয় করছে। পাশাপাশি উঠতি বয়সী তরুণদের একটি অংশ মাদকের মতো ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে পড়াশোনার পাশাপাশি তাদের মাঠমুখী করা প্রয়োজন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান বলেন, এক মাসেরও বেশি সময় ধরে টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড়, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করার পাশাপাশি চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা তুলে আনতে সহায়ক হবে।

ফাইনাল ম্যাচকে ঘিরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, প্রাইজমানি ও অন্যান্য পুরস্কার তুলে দেওয়া হয়। 

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

খেলাধুলার চর্চা বাড়িয়ে দেশপ্রেমিক প্রজন্ম গড়তে হবে: ভূমি প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ