ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ: ধর্মমন্ত্রী

ফাইল ছবি
ফলো করুন

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তা এবং মর্যাদা রক্ষায় বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেছেন, পবিত্র দুই নগরীর ওপর কোনো হামলা বা নিরাপত্তার প্রতি হুমকি তৈরি হলে মুসলিম উম্মাহ সম্মিলিতভাবে তা প্রতিহত করবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ধর্মমন্ত্রী এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে সৌদি আরবে হুতি গোষ্ঠীর হামলা ও মক্কাকে ঘিরে নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে তিনি এ বিবৃতি দেন। 

বিবৃতিতে ধর্মমন্ত্রী বলেন, মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারা মুসলিম বিশ্বের অত্যন্ত মর্যাদাপূর্ণ ও পবিত্র স্থান। এই দুই নগরী মুসলিম উম্মাহর বিশ্বাস, আবেগ ও ভালোবাসার সঙ্গে গভীরভাবে যুক্ত। তাই সেখানে হামলা, আগ্রাসন কিংবা নিরাপত্তার জন্য কোনো ধরনের হুমকি মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, মক্কা ও মদিনার পবিত্রতা এবং নিরাপত্তা রক্ষা করা পুরো মুসলিম উম্মাহর সম্মিলিত দায়িত্ব। পবিত্র ভূমির বিরুদ্ধে কোনো আগ্রাসন বা ষড়যন্ত্র হলে বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। প্রয়োজনে পবিত্র ভূমির মর্যাদা রক্ষায় মুসলিমরা জীবন উৎসর্গ করতেও প্রস্তুত থাকবে বলে তিনি মন্তব্য করেন। 

পবিত্র আল-হারামাইনের দুই ইমামের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, মক্কা ও মদিনার নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকিকে হালকাভাবে দেখার সুযোগ নেই। এ দুই পবিত্র নগরীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় মুসলিম দেশগুলোকে নিজেদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

ধর্মমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জনগণ মক্কা ও মদিনার নিরাপত্তা, পবিত্রতা ও মর্যাদা রক্ষার বিষয়ে দৃঢ় অবস্থানে রয়েছে। একই সঙ্গে বিশ্বের সব মুসলিম রাষ্ট্র ও মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে পবিত্র দুই নগরীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বিবৃতির শেষে পবিত্র মক্কা ও মদিনার সার্বিক নিরাপত্তা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সংহতি ও কল্যাণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন ধর্মমন্ত্রী।

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ: ধর্মমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ