ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নিকটাত্মীয় না হলেও দেওয়া যাবে কিডনি, দেশে নতুন সুযোগ

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। এখন থেকে শুধু পরিবারের সদস্য বা নিকটাত্মীয় নন, নির্দিষ্ট যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে অন্য ব্যক্তিও স্বেচ্ছায় কিডনি দান করতে পারবেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

তিনি জানান, দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’-এর কাছ থেকে কিডনি নিয়ে সফলভাবে প্রতিস্থাপন সম্পন্ন করেছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। এই সাফল্যের মাধ্যমে নিকটাত্মীয়ের বাইরে স্বেচ্ছায় কিডনি দানের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হয়েছে।

বিএমইউ উপাচার্যের ভাষ্য অনুযায়ী, ইমোশনাল ডোনারের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে একাধিক পর্যায়ে যাচাই-বাছাই করা হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো আইনি বিষয় পরীক্ষা করার পাশাপাশি হাসপাতালের বিশেষজ্ঞ দল সম্ভাব্য দাতার শারীরিক অবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় পর্যালোচনা করে।

সব ধরনের যাচাই শেষে দাতা উপযুক্ত বলে বিবেচিত হলেই কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হবে।

অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, এ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই। কিডনি দান অবশ্যই স্বেচ্ছায় এবং নির্ধারিত নিয়ম মেনে হতে হবে।

তিনি আরও জানান, বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘদিন কিডনি প্রতিস্থাপন কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছিল। নতুন ব্যবস্থার ফলে কিডনি রোগীদের নিয়মিতভাবে প্রতিস্থাপন সেবা দেওয়ার সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত ছয়টি কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে।

ট্যাগ : কিডনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

নিকটাত্মীয় না হলেও দেওয়া যাবে কিডনি, দেশে নতুন সুযোগ

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। এখন থেকে শুধু পরিবারের সদস্য বা নিকটাত্মীয় নন, নির্দিষ্ট যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে অন্য ব্যক্তিও স্বেচ্ছায় কিডনি দান করতে পারবেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

তিনি জানান, দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’-এর কাছ থেকে কিডনি নিয়ে সফলভাবে প্রতিস্থাপন সম্পন্ন করেছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। এই সাফল্যের মাধ্যমে নিকটাত্মীয়ের বাইরে স্বেচ্ছায় কিডনি দানের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হয়েছে।

বিএমইউ উপাচার্যের ভাষ্য অনুযায়ী, ইমোশনাল ডোনারের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে একাধিক পর্যায়ে যাচাই-বাছাই করা হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো আইনি বিষয় পরীক্ষা করার পাশাপাশি হাসপাতালের বিশেষজ্ঞ দল সম্ভাব্য দাতার শারীরিক অবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় পর্যালোচনা করে।

সব ধরনের যাচাই শেষে দাতা উপযুক্ত বলে বিবেচিত হলেই কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হবে।

অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, এ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই। কিডনি দান অবশ্যই স্বেচ্ছায় এবং নির্ধারিত নিয়ম মেনে হতে হবে।

তিনি আরও জানান, বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘদিন কিডনি প্রতিস্থাপন কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছিল। নতুন ব্যবস্থার ফলে কিডনি রোগীদের নিয়মিতভাবে প্রতিস্থাপন সেবা দেওয়ার সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত ছয়টি কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ