ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাজধানীতে দুদিনব্যাপী ‘সোলার এক্সপো-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত
ফলো করুন

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) দুদিনব্যাপী ‘সোলার এক্সপো-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকালে এ প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করা হয়। এবারের সোলার এক্সপোর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’। উদ্বোধনী পর্ব শেষে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে ঘুরে দেখেন এবং আধুনিক প্রযুক্তিগত অগ্রগতি প্রত্যক্ষ করেন।

এক্সপোতে সৌরবিদ্যুৎ উৎপাদনের সর্বাধুনিক সরঞ্জাম ও পরিবেশবান্ধব প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। এই মেলায় সরকারের শীর্ষ নীতিনির্ধারক, বিভিন্ন সরকারি সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী, আর্থিক প্রতিষ্ঠান, গ্রিন এনার্জি উদ্যোক্তা ও প্রযুক্তি সরবরাহকারীরা এক ছাদের নিচে অংশ নিয়েছেন। বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) প্রথমবারের মতো যৌথভাবে এই বৃহৎ প্রদর্শনীর আয়োজন করেছে।

আয়োজকরা জানিয়েছেন, জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬–২০৩০) বাস্তবায়নে গতি আনা এবং সৌরবিদ্যুতের সার্বিক প্রসারে সরকারের বিভিন্ন নীতি, শুল্ক ও কর ছাড় এবং প্রণোদনা সম্পর্কে অংশীজনদের সুস্পষ্ট ধারণা দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ ছাড়াও অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সিনিয়র সচিব ও শীর্ষস্থানীয় সরকারি-বেসরকারি কর্মকর্তারা অংশ নেন।

দুদিনব্যাপী এই আয়োজনে পরিবেশবান্ধব গ্রিন টেকনোলজি, কর ও শুল্ক সুবিধা, সবুজ ও জলবায়ু অর্থায়ন (Green & Climate Financing), কার্বন ক্রেডিট অর্জন, আধুনিক সৌরচালিত সেচব্যবস্থা এবং এ খাতের দক্ষ জনশক্তি গড়ে তোলার সুযোগসহ নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হচ্ছে।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

রাজধানীতে দুদিনব্যাপী ‘সোলার এক্সপো-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) দুদিনব্যাপী ‘সোলার এক্সপো-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকালে এ প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করা হয়। এবারের সোলার এক্সপোর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’। উদ্বোধনী পর্ব শেষে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে ঘুরে দেখেন এবং আধুনিক প্রযুক্তিগত অগ্রগতি প্রত্যক্ষ করেন।

এক্সপোতে সৌরবিদ্যুৎ উৎপাদনের সর্বাধুনিক সরঞ্জাম ও পরিবেশবান্ধব প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। এই মেলায় সরকারের শীর্ষ নীতিনির্ধারক, বিভিন্ন সরকারি সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী, আর্থিক প্রতিষ্ঠান, গ্রিন এনার্জি উদ্যোক্তা ও প্রযুক্তি সরবরাহকারীরা এক ছাদের নিচে অংশ নিয়েছেন। বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) প্রথমবারের মতো যৌথভাবে এই বৃহৎ প্রদর্শনীর আয়োজন করেছে।

আয়োজকরা জানিয়েছেন, জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬–২০৩০) বাস্তবায়নে গতি আনা এবং সৌরবিদ্যুতের সার্বিক প্রসারে সরকারের বিভিন্ন নীতি, শুল্ক ও কর ছাড় এবং প্রণোদনা সম্পর্কে অংশীজনদের সুস্পষ্ট ধারণা দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ ছাড়াও অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সিনিয়র সচিব ও শীর্ষস্থানীয় সরকারি-বেসরকারি কর্মকর্তারা অংশ নেন।

দুদিনব্যাপী এই আয়োজনে পরিবেশবান্ধব গ্রিন টেকনোলজি, কর ও শুল্ক সুবিধা, সবুজ ও জলবায়ু অর্থায়ন (Green & Climate Financing), কার্বন ক্রেডিট অর্জন, আধুনিক সৌরচালিত সেচব্যবস্থা এবং এ খাতের দক্ষ জনশক্তি গড়ে তোলার সুযোগসহ নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ