ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গাজীপুরে প্রথমবার 'কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ' অনুষ্ঠিত

চার দলের অংশগ্রহণে জমজমাট প্রতিযোগিতা, ফাইনালে কাশিমপুরকে হারিয়ে সদর মেট্রো চ্যাম্পিয়ন

গাজীপুরে প্রথমবার 'কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ' অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
ফলো করুন

গাজীপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। বুধবার (১৬ সেপ্টেম্বর) গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) আয়োজনে শহীদ বরকত স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় চারটি দল অংশ নেয়। জমজমাট ফাইনালে কাশিমপুর থানা কমিউনিটি পুলিশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল।

বৃষ্টি ও কাদার মধ্যেও ফাইনালে দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত লড়াই চলে। ম্যাচজুড়ে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হলে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. ইসরাইল হাওলাদার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি তরুণদের মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে জিএমপির উপ-পুলিশ কমিশনারবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা, পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি তরুণদের খেলাধুলায় উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

ট্যাগ : গাজীপুর

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে প্রথমবার 'কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ' অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গাজীপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। বুধবার (১৬ সেপ্টেম্বর) গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) আয়োজনে শহীদ বরকত স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় চারটি দল অংশ নেয়। জমজমাট ফাইনালে কাশিমপুর থানা কমিউনিটি পুলিশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল।

বৃষ্টি ও কাদার মধ্যেও ফাইনালে দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত লড়াই চলে। ম্যাচজুড়ে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হলে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. ইসরাইল হাওলাদার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি তরুণদের মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে জিএমপির উপ-পুলিশ কমিশনারবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা, পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি তরুণদের খেলাধুলায় উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ