ঢাকা    রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জামায়াতের নেতাকর্মীবাহী বাস খাদে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে ১ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত
ফলো করুন

খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি শেষ করে সাতক্ষীরায় ফেরার পথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদ বা পুকুরে পড়ে গেছে। এতে বাসের চাপায় আব্দুল খালেক (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন এবং বাসে থাকা অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার পাটকেলঘাটা থানা এলাকার কুমিরা চারা বটতলা মোড়সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খুলনার কর্মসূচি শেষে জামায়াত নেতাকর্মীদের নিয়ে বাসটি সাতক্ষীরায় ফিরছিল। পাটকেলঘাটা বাজার মোড় অতিক্রম করার সময় হঠাৎ রাস্তা পার হতে যাওয়া এক পথচারী বাসের সামনে চলে আসেন। এ সময় চালক ওই পথচারীকে রক্ষা করতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের পুকুরে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পথচারী আব্দুল খালেক প্রাণ হারান। নিহত ব্যক্তি পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন এবং স্থানীয়দের মতে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

দুর্ঘটনার পর বাসে থাকা যাত্রীরা ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। আহতদের বেশিরভাগই সাতক্ষীরার ঘোনা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এবং জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলসহ স্থানীয় নেতারা। তাঁরা উদ্ধারকাজের তদারকির পাশাপাশি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, বাসচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে। 

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০১ নভেম্বর ২০২৬

জামায়াতের নেতাকর্মীবাহী বাস খাদে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে ১ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি শেষ করে সাতক্ষীরায় ফেরার পথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদ বা পুকুরে পড়ে গেছে। এতে বাসের চাপায় আব্দুল খালেক (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন এবং বাসে থাকা অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার পাটকেলঘাটা থানা এলাকার কুমিরা চারা বটতলা মোড়সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খুলনার কর্মসূচি শেষে জামায়াত নেতাকর্মীদের নিয়ে বাসটি সাতক্ষীরায় ফিরছিল। পাটকেলঘাটা বাজার মোড় অতিক্রম করার সময় হঠাৎ রাস্তা পার হতে যাওয়া এক পথচারী বাসের সামনে চলে আসেন। এ সময় চালক ওই পথচারীকে রক্ষা করতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের পুকুরে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পথচারী আব্দুল খালেক প্রাণ হারান। নিহত ব্যক্তি পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন এবং স্থানীয়দের মতে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

দুর্ঘটনার পর বাসে থাকা যাত্রীরা ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। আহতদের বেশিরভাগই সাতক্ষীরার ঘোনা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এবং জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলসহ স্থানীয় নেতারা। তাঁরা উদ্ধারকাজের তদারকির পাশাপাশি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, বাসচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে। 

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ