ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সরকারি হাসপাতালে জন্ম নিলেই মিলবে স্বর্ণের আংটি

ছবি: সংগৃহীত
ফলো করুন

সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের স্বর্ণের আংটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের তামিলনাড়ু সরকার। ‘থাই মামান গোল্ড রিং স্কিম’ নামে নতুন এই কর্মসূচিকে রাজ্যের অন্যতম ব্যতিক্রমধর্মী জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তামিল সংস্কৃতিতে প্রচলিত ‘থাই মামান সির’ প্রথা থেকে অনুপ্রাণিত হয়ে এই প্রকল্প চালু করা হচ্ছে। ঐতিহ্য অনুযায়ী, নবজাতকের মামা শিশুকে আশীর্বাদস্বরূপ উপহার প্রদান করেন। সেই সাংস্কৃতিক মূল্যবোধকে সরকারি উদ্যোগের মাধ্যমে আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়েছে প্রশাসন।

সরকারের ভাষ্য অনুযায়ী, শিশুদের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং পারিবারিক বন্ধনের প্রতীক হিসেবেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর আওতায় সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের স্বর্ণের আংটি দেওয়া হবে।

জানা গেছে, মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের জন্মদিন ২২ জুন ২০২৬ থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব শিশু এই সুবিধার আওতায় অন্তর্ভুক্ত হবে। তবে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আগামী ১৫ সেপ্টেম্বর, সাবেক মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে।

এই কর্মসূচি বাস্তবায়নের জন্য বার্ষিক ৭৫৫ দশমিক ৮৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সরকারের আশা, এটি একদিকে যেমন নবজাতকদের পরিবারের জন্য একটি মূল্যবান সহায়তা হিসেবে কাজ করবে, অন্যদিকে তামিল সংস্কৃতির ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কাজাঘাম’-এর নির্বাচনী ইশতেহারেও এই প্রকল্পের প্রতিশ্রুতি ছিল। ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে দলটি।

ট্যাগ : তামিলনাড়ু থালাপতি বিজয়

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সরকারি হাসপাতালে জন্ম নিলেই মিলবে স্বর্ণের আংটি

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের স্বর্ণের আংটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের তামিলনাড়ু সরকার। ‘থাই মামান গোল্ড রিং স্কিম’ নামে নতুন এই কর্মসূচিকে রাজ্যের অন্যতম ব্যতিক্রমধর্মী জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তামিল সংস্কৃতিতে প্রচলিত ‘থাই মামান সির’ প্রথা থেকে অনুপ্রাণিত হয়ে এই প্রকল্প চালু করা হচ্ছে। ঐতিহ্য অনুযায়ী, নবজাতকের মামা শিশুকে আশীর্বাদস্বরূপ উপহার প্রদান করেন। সেই সাংস্কৃতিক মূল্যবোধকে সরকারি উদ্যোগের মাধ্যমে আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়েছে প্রশাসন।

সরকারের ভাষ্য অনুযায়ী, শিশুদের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং পারিবারিক বন্ধনের প্রতীক হিসেবেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর আওতায় সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের স্বর্ণের আংটি দেওয়া হবে।

জানা গেছে, মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের জন্মদিন ২২ জুন ২০২৬ থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব শিশু এই সুবিধার আওতায় অন্তর্ভুক্ত হবে। তবে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আগামী ১৫ সেপ্টেম্বর, সাবেক মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে।

এই কর্মসূচি বাস্তবায়নের জন্য বার্ষিক ৭৫৫ দশমিক ৮৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সরকারের আশা, এটি একদিকে যেমন নবজাতকদের পরিবারের জন্য একটি মূল্যবান সহায়তা হিসেবে কাজ করবে, অন্যদিকে তামিল সংস্কৃতির ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কাজাঘাম’-এর নির্বাচনী ইশতেহারেও এই প্রকল্পের প্রতিশ্রুতি ছিল। ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে দলটি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ