ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘ব্যালন ডি’অর আমারই প্রাপ্য’: লামিনে ইয়ামাল

ছবি : সংগৃহিত
ফলো করুন

২০২৬ সালের ব্যালন ডি’অর নিয়ে আত্মবিশ্বাসী লামিনে ইয়ামাল। বার্সেলোনার এই তরুণ তারকা মনে করেন, গত মৌসুমে দলীয় সাফল্য ও ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনায় ফুটবলের মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি তারই পাওয়া উচিত।

সম্প্রতি কিলিয়ান এমবাপ্পে দাবি করেছিলেন, গত মৌসুমে তার চেয়ে ভালো পারফর্ম করা কোনো ফুটবলার ছিলেন না। এবার সেই বক্তব্যের পর ব্যালন ডি’অরের লড়াইয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন ইয়ামাল।

মুভিস্টার প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে ১৯ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড বলেন, বর্তমানে তিনি ও এমবাপ্পেই বিশ্বের সেরা দুই ফুটবলার বলে মনে করেন। পাশাপাশি মৌসুমে অর্জিত শিরোপাগুলোর কারণে ব্যালন ডি’অরের দাবিতেও নিজেকে এগিয়ে রাখছেন তিনি।

গত মৌসুমে বার্সেলোনার হয়ে ৪৫ ম্যাচে ২৪ গোল করার পাশাপাশি ১৭টি অ্যাসিস্ট করেন ইয়ামাল। তার পারফরম্যান্সে বার্সেলোনা লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জেতে।

জাতীয় দলের হয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। স্পেনের হয়ে ১২ ম্যাচে একটি গোল ও তিনটি অ্যাসিস্ট করার পাশাপাশি বিশ্বকাপ শিরোপা জয়ের স্বাদ পান এই তরুণ তারকা।

তবে এবারের ব্যালন ডি’অরের দৌড়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় রয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেইন। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমে ৬৫ ম্যাচে ৭৩ গোল এবং আটটি অ্যাসিস্ট করেন তিনি। বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা ও জার্মান কাপ জয়ের পাশাপাশি বিশ্বকাপে ইংল্যান্ডকে সেমিফাইনালে তুলতেও বড় ভূমিকা ছিল তার।

এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ২৬ অক্টোবর লন্ডনে। পুরস্কারটির ৭০ বছর পূর্তি উপলক্ষে এবার প্যারিসের পরিবর্তে লন্ডনে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০১৯ সালের পর থেকে ব্যালন ডি’অরের অনুষ্ঠান নিয়মিতভাবে প্যারিসের থিয়েটার দ্যু শাতলেতে অনুষ্ঠিত হয়ে আসছিল।

ট্যাগ : লামিনে ইয়ামাল কিলিয়ান এমবাপ্পে ব্যালন ডি’অর

বাংলা ভিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

‘ব্যালন ডি’অর আমারই প্রাপ্য’: লামিনে ইয়ামাল

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

২০২৬ সালের ব্যালন ডি’অর নিয়ে আত্মবিশ্বাসী লামিনে ইয়ামাল। বার্সেলোনার এই তরুণ তারকা মনে করেন, গত মৌসুমে দলীয় সাফল্য ও ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনায় ফুটবলের মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি তারই পাওয়া উচিত।

সম্প্রতি কিলিয়ান এমবাপ্পে দাবি করেছিলেন, গত মৌসুমে তার চেয়ে ভালো পারফর্ম করা কোনো ফুটবলার ছিলেন না। এবার সেই বক্তব্যের পর ব্যালন ডি’অরের লড়াইয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন ইয়ামাল।

মুভিস্টার প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে ১৯ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড বলেন, বর্তমানে তিনি ও এমবাপ্পেই বিশ্বের সেরা দুই ফুটবলার বলে মনে করেন। পাশাপাশি মৌসুমে অর্জিত শিরোপাগুলোর কারণে ব্যালন ডি’অরের দাবিতেও নিজেকে এগিয়ে রাখছেন তিনি।

গত মৌসুমে বার্সেলোনার হয়ে ৪৫ ম্যাচে ২৪ গোল করার পাশাপাশি ১৭টি অ্যাসিস্ট করেন ইয়ামাল। তার পারফরম্যান্সে বার্সেলোনা লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জেতে।

জাতীয় দলের হয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। স্পেনের হয়ে ১২ ম্যাচে একটি গোল ও তিনটি অ্যাসিস্ট করার পাশাপাশি বিশ্বকাপ শিরোপা জয়ের স্বাদ পান এই তরুণ তারকা।

তবে এবারের ব্যালন ডি’অরের দৌড়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় রয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেইন। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমে ৬৫ ম্যাচে ৭৩ গোল এবং আটটি অ্যাসিস্ট করেন তিনি। বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা ও জার্মান কাপ জয়ের পাশাপাশি বিশ্বকাপে ইংল্যান্ডকে সেমিফাইনালে তুলতেও বড় ভূমিকা ছিল তার।

এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ২৬ অক্টোবর লন্ডনে। পুরস্কারটির ৭০ বছর পূর্তি উপলক্ষে এবার প্যারিসের পরিবর্তে লন্ডনে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০১৯ সালের পর থেকে ব্যালন ডি’অরের অনুষ্ঠান নিয়মিতভাবে প্যারিসের থিয়েটার দ্যু শাতলেতে অনুষ্ঠিত হয়ে আসছিল।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ