ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজে নতুন সামুদ্রিক পথের বৈঠক হঠাৎ স্থগিত, কী নিয়ে মতভেদ?

ছবি : সংগৃহীত
ফলো করুন

হরমুজ প্রণালীর মধ্য দিয়ে নতুন সামুদ্রিক পথ ও আঞ্চলিক নৌ-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সোমবার ওমানের সালালায় যে মন্ত্রী পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল, তা স্থগিত করেছে মাসকাট।

রোববার গভীর রাতে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক স্থগিতের ঘোষণা দেয়। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, আরও গঠনমূলক সংলাপের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে টেকসই বোঝাপড়া তৈরির লক্ষ্যেই আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে। তবে কার্যকর সংলাপের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ঐকমত্য তৈরির স্বার্থে সোমবারের সালালা বৈঠক স্থগিত করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ওমান এমন আলোচনাকে সমর্থন করে, যা দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে পারে।

তবে বৈঠকের নতুন তারিখ ঘোষণা করা হয়নি। স্থগিতের পেছনে নির্দিষ্ট কোনো একটি কারণও আনুষ্ঠানিকভাবে উল্লেখ করেনি ওমান।

এই বৈঠকে ইরানসহ উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশ নেওয়ার কথা ছিল। আলোচনার প্রধান বিষয় ছিল হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচল এবং একটি নতুন বা সাময়িক সামুদ্রিক করিডোরের কাঠামো।

এর আগে ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচল পুনরায় চালুর বিষয়ে আলোচনা হয়। দুই দেশ একটি অস্থায়ী যৌথ নৌ-করিডোর, মাইন অপসারণ এবং ভবিষ্যতে স্থায়ী নৌপথ ব্যবস্থাপনা নিয়ে ধাপে ধাপে কাজ করার কথা জানিয়েছিল।

কিন্তু বৈঠকের ঠিক একদিন আগে বাহরাইন জানায়, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার আগে তারা কোনো যৌথ মন্ত্রী পর্যায়ের আলোচনায় অংশ নেবে না। বাহরাইনের এই অবস্থানের পরই ওমান বৈঠক স্থগিতের ঘোষণা দেয়।

ফলে হরমুজ প্রণালী নিয়ে নতুন আঞ্চলিক সমঝোতা কত দ্রুত এগোবে, তা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগ : ইরান হরমুজ প্রণালী ওমান

বাংলা ভিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

হরমুজে নতুন সামুদ্রিক পথের বৈঠক হঠাৎ স্থগিত, কী নিয়ে মতভেদ?

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ