ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাপান সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

চার দিনের সরকারি সফর শেষ করে জাপান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি দেশটির ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইট ঢাকার উদ্দেশে যাত্রা করে। তখন বাংলাদেশ সময় ছিল বিকেল ৩টা ১৮ মিনিট।

ফ্লাইটটির গন্তব্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

গত ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপানে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক।

ওই বৈঠকে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

দুই দেশের উন্নয়ন সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ও বৈঠকে গুরুত্ব পায়।

সফরকালে জাপানের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও আর্থিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

এসব বৈঠকে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঊর্ধ্বতন প্রতিনিধিরা।

বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসায়িক সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ নিয়ে আলোচনা করেন তাঁরা।

বিশেষ করে বাংলাদেশের সম্ভাবনাময় খাতে জাপানি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সরকারি ও ব্যবসায়িক কর্মসূচির পাশাপাশি জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন তারেক রহমান।

সফরকালে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ এবং তাঁদের বিভিন্ন বিষয়ে আলোচনার সুযোগ হয়।

চার দিনের সফরের নির্ধারিত কর্মসূচি শেষ করে বৃহস্পতিবার দেশের পথে রওনা হন প্রধানমন্ত্রী।

ট্যাগ : জাপান বাংলাদেশ জাপান সম্পর্ক প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জাপান সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

চার দিনের সরকারি সফর শেষ করে জাপান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি দেশটির ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইট ঢাকার উদ্দেশে যাত্রা করে। তখন বাংলাদেশ সময় ছিল বিকেল ৩টা ১৮ মিনিট।

ফ্লাইটটির গন্তব্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

গত ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপানে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক।

ওই বৈঠকে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

দুই দেশের উন্নয়ন সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ও বৈঠকে গুরুত্ব পায়।

সফরকালে জাপানের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও আর্থিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

এসব বৈঠকে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঊর্ধ্বতন প্রতিনিধিরা।

বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসায়িক সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ নিয়ে আলোচনা করেন তাঁরা।

বিশেষ করে বাংলাদেশের সম্ভাবনাময় খাতে জাপানি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সরকারি ও ব্যবসায়িক কর্মসূচির পাশাপাশি জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন তারেক রহমান।

সফরকালে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ এবং তাঁদের বিভিন্ন বিষয়ে আলোচনার সুযোগ হয়।

চার দিনের সফরের নির্ধারিত কর্মসূচি শেষ করে বৃহস্পতিবার দেশের পথে রওনা হন প্রধানমন্ত্রী।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ