ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাবিতে প্রতিদিন দুই ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত

ছবি : সংগৃহিত
ফলো করুন

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন দুই ঘণ্টা করে সাময়িক লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিস প্রধান অধ্যাপক ড. নাজমুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান জ্বালানি পরিস্থিতির কারণে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে এবং চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এ অবস্থায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর চিঠির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় এলাকায় নির্ধারিত সময় অনুযায়ী দৈনিক দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত এক ঘণ্টা এবং বিকেল ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত আরও এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সাময়িক এই ব্যবস্থা বিদ্যুৎ ঘাটতি মোকাবিলার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

একই সঙ্গে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লোডশেডিং বিদ্যুৎ সংকট

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

জাবিতে প্রতিদিন দুই ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন দুই ঘণ্টা করে সাময়িক লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিস প্রধান অধ্যাপক ড. নাজমুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান জ্বালানি পরিস্থিতির কারণে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে এবং চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এ অবস্থায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর চিঠির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় এলাকায় নির্ধারিত সময় অনুযায়ী দৈনিক দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত এক ঘণ্টা এবং বিকেল ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত আরও এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সাময়িক এই ব্যবস্থা বিদ্যুৎ ঘাটতি মোকাবিলার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

একই সঙ্গে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ