ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্বাস্থ্যসেবা নাগরিকের অধিকার, বিশেষ সুবিধা নয়: জুবাইদা রহমান

ছবি : সংগৃহিত
ফলো করুন

স্বাস্থ্যসেবা দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তার মতে, স্বাস্থ্যসেবাকে কোনো বিশেষ সুযোগ বা সুবিধা হিসেবে দেখার সুযোগ নেই।

রোববার রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য, মানসম্মত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। আর্থিক অবস্থা বা সামাজিক অবস্থান নির্বিশেষে সবাই যেন প্রয়োজনীয় চিকিৎসা পেতে পারেন, সে লক্ষ্যেই স্বাস্থ্যব্যবস্থাকে সাজাতে হবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, ব্যক্তি ও পরিবার পর্যায়েও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, রোগ প্রতিরোধে মানুষের সতর্কতা ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্য খাতের উন্নয়নে দক্ষ চিকিৎসকদের পাশাপাশি আধুনিক মেডিকেল প্রযুক্তির কার্যকর ব্যবহারের কথাও তুলে ধরেন ডা. জুবাইদা রহমান। তার মতে, দেশে যে চিকিৎসা দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে, সেগুলোর যথাযথ সমন্বয় করা গেলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব।

তিনি বলেন, স্বাস্থ্যসেবার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি চিকিৎসক, প্রযুক্তি ও ব্যবস্থাপনার মধ্যে সমন্বয় বাড়াতে হবে। এতে সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও বিস্তৃত হবে।

দেশের সামগ্রিক উন্নয়ন ও কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য বিভিন্ন খাতে জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেন তিনি। ডা. জুবাইদা রহমান বলেন, রাষ্ট্র ও সমাজের প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা গেলে একটি উন্নত ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

ট্যাগ : ডা. জুবাইদা রহমান স্বাস্থ্যসেবা

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যসেবা নাগরিকের অধিকার, বিশেষ সুবিধা নয়: জুবাইদা রহমান

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্বাস্থ্যসেবা দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তার মতে, স্বাস্থ্যসেবাকে কোনো বিশেষ সুযোগ বা সুবিধা হিসেবে দেখার সুযোগ নেই।

রোববার রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য, মানসম্মত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। আর্থিক অবস্থা বা সামাজিক অবস্থান নির্বিশেষে সবাই যেন প্রয়োজনীয় চিকিৎসা পেতে পারেন, সে লক্ষ্যেই স্বাস্থ্যব্যবস্থাকে সাজাতে হবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, ব্যক্তি ও পরিবার পর্যায়েও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, রোগ প্রতিরোধে মানুষের সতর্কতা ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্য খাতের উন্নয়নে দক্ষ চিকিৎসকদের পাশাপাশি আধুনিক মেডিকেল প্রযুক্তির কার্যকর ব্যবহারের কথাও তুলে ধরেন ডা. জুবাইদা রহমান। তার মতে, দেশে যে চিকিৎসা দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে, সেগুলোর যথাযথ সমন্বয় করা গেলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব।

তিনি বলেন, স্বাস্থ্যসেবার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি চিকিৎসক, প্রযুক্তি ও ব্যবস্থাপনার মধ্যে সমন্বয় বাড়াতে হবে। এতে সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও বিস্তৃত হবে।

দেশের সামগ্রিক উন্নয়ন ও কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য বিভিন্ন খাতে জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেন তিনি। ডা. জুবাইদা রহমান বলেন, রাষ্ট্র ও সমাজের প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা গেলে একটি উন্নত ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ