ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাঁধনকে হেনস্তার ঘটনায় কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার: সংস্কৃতিমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

রোববার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী জানান, ইতালির ঘটনাটি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন। তিনি নিজেও অভিনেত্রী বাঁধনের সঙ্গে কথা বলেছেন এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু বিচার হবে বলে আশ্বাস দিয়েছেন।

নিতাই রায় চৌধুরী বলেন, দেশে কিংবা বিদেশে বাংলাদেশের শিল্পী ও সংস্কৃতিকর্মীদের হেনস্তার ঘটনা ঘটলে সরকার দায় এড়িয়ে যাবে না। এ ধরনের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দেশের ভেতরে যেমন ভালো ও মন্দ দুই ধরনের শক্তি সক্রিয় রয়েছে, দেশের বাইরেও একই বাস্তবতা রয়েছে। তবে দেশের বাইরে গিয়ে কোনো ধরনের অন্যায় বা অপকর্ম করলেও পার পাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

এর আগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন সংস্কৃতিমন্ত্রী।

একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে অনিয়ম প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানান তিনি। এসব খাতে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন মন্ত্রী।

সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার রুহুল কবীর খান, চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এবং জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : ইতালি নিতাই রায় চৌধুরী আজমেরী হক বাঁধন

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বাঁধনকে হেনস্তার ঘটনায় কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার: সংস্কৃতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

রোববার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী জানান, ইতালির ঘটনাটি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন। তিনি নিজেও অভিনেত্রী বাঁধনের সঙ্গে কথা বলেছেন এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু বিচার হবে বলে আশ্বাস দিয়েছেন।

নিতাই রায় চৌধুরী বলেন, দেশে কিংবা বিদেশে বাংলাদেশের শিল্পী ও সংস্কৃতিকর্মীদের হেনস্তার ঘটনা ঘটলে সরকার দায় এড়িয়ে যাবে না। এ ধরনের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দেশের ভেতরে যেমন ভালো ও মন্দ দুই ধরনের শক্তি সক্রিয় রয়েছে, দেশের বাইরেও একই বাস্তবতা রয়েছে। তবে দেশের বাইরে গিয়ে কোনো ধরনের অন্যায় বা অপকর্ম করলেও পার পাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

এর আগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন সংস্কৃতিমন্ত্রী।

একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে অনিয়ম প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানান তিনি। এসব খাতে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন মন্ত্রী।

সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার রুহুল কবীর খান, চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এবং জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ