ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৫ কর্মকর্তা বদলি

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও কর্মস্থলে বদলি করা হয়েছে।

শনিবার পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হাসান আমিনকে ঢাকায় স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

পাবনার বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈম আবদুল্লাহকে ট্যুরিস্ট পুলিশে এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাককে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।

এ ছাড়া নওগাঁর সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শ্যামলী রানি বর্মনকে শিল্পাঞ্চল পুলিশে এবং খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমানকে হবিগঞ্জের মাধবপুর সার্কেলে বদলি করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগদানের জন্য অবমুক্ত হতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিকভাবে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হিসেবে গণ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ট্যাগ : বাংলাদেশ পুলিশ

বাংলা ভিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৫ কর্মকর্তা বদলি

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও কর্মস্থলে বদলি করা হয়েছে।

শনিবার পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হাসান আমিনকে ঢাকায় স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

পাবনার বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈম আবদুল্লাহকে ট্যুরিস্ট পুলিশে এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাককে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।

এ ছাড়া নওগাঁর সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শ্যামলী রানি বর্মনকে শিল্পাঞ্চল পুলিশে এবং খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমানকে হবিগঞ্জের মাধবপুর সার্কেলে বদলি করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগদানের জন্য অবমুক্ত হতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিকভাবে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হিসেবে গণ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ