ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নারী-শিশু নির্যাতন ঠেকাতে বড় ঘোষণা রিজভীর

ছবি : সংগৃহীত
ফলো করুন

সমাজ থেকে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন নির্মূলে জাতীয়তাবাদী মহিলা দল কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালির আগে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, নারীদের অধিকার নিশ্চিত করতে হলে তাদের শিক্ষার আলোয় আলোকিত করার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী করতে হবে। জাতীয়তাবাদী মহিলা দল দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জাতীয়তাবাদী মহিলা দলের নেতারা অযোগ্য নন। রাষ্ট্র পরিচালনায় তারাও সমানভাবে দক্ষ এবং নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখেন।

সরকারের বিভিন্ন কর্মসূচির বিষয়ে জনগণকে জানাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। নারীদের জন্য ফ্যামিলি কার্ডকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি নারী ক্ষমতায়নে যুগান্তকারী পদক্ষেপ।

রিজভী বলেন, নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবাই সংসদ সদস্য বা মন্ত্রী হবেন না, তবে তাদের প্রতিনিধিরাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন। তাই নারীরাও নেতৃত্বের অংশ।

তিনি আরও বলেন, অতীতে জাতীয়তাবাদী মহিলা দল যেভাবে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছে, একইভাবে তারেক রহমানের জনবান্ধব ও নারীবান্ধব কর্মসূচি বাস্তবায়নেও তাদের সক্রিয়ভাবে কাজ করতে হবে।

ট্যাগ : রুহুল কবির রিজভী জাতীয়তাবাদী মহিলা দল

বাংলা ভিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

নারী-শিশু নির্যাতন ঠেকাতে বড় ঘোষণা রিজভীর

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সমাজ থেকে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন নির্মূলে জাতীয়তাবাদী মহিলা দল কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালির আগে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, নারীদের অধিকার নিশ্চিত করতে হলে তাদের শিক্ষার আলোয় আলোকিত করার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী করতে হবে। জাতীয়তাবাদী মহিলা দল দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জাতীয়তাবাদী মহিলা দলের নেতারা অযোগ্য নন। রাষ্ট্র পরিচালনায় তারাও সমানভাবে দক্ষ এবং নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখেন।

সরকারের বিভিন্ন কর্মসূচির বিষয়ে জনগণকে জানাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। নারীদের জন্য ফ্যামিলি কার্ডকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি নারী ক্ষমতায়নে যুগান্তকারী পদক্ষেপ।

রিজভী বলেন, নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবাই সংসদ সদস্য বা মন্ত্রী হবেন না, তবে তাদের প্রতিনিধিরাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন। তাই নারীরাও নেতৃত্বের অংশ।

তিনি আরও বলেন, অতীতে জাতীয়তাবাদী মহিলা দল যেভাবে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছে, একইভাবে তারেক রহমানের জনবান্ধব ও নারীবান্ধব কর্মসূচি বাস্তবায়নেও তাদের সক্রিয়ভাবে কাজ করতে হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ