ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাষ্ট্রপতির আগমন ঘিরে সিলেটে ব্যাপক প্রস্তুতি

মির্জা ফখরুল ইসলাম
ফলো করুন

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ১৫ সেপ্টেম্বর তাঁর এই আগমন ঘিরে সিলেট নগরীতে ব্যস্ততা প্রস্তুতি শুরু হয়েছে। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নগর ভবন প্রাঙ্গণে বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনার আয়োজন করা হচ্ছে।

রাষ্ট্রপতির সফরের সার্বিক অগ্রগতি ও আয়োজনের বিষয়ে জানাতে গত বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সাক্ষাৎকালে সিসিক প্রশাসক রাষ্ট্রপতির সফরসূচি এবং নাগরিক সংবর্ধনার সার্বিক প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন।

সাক্ষাৎ শেষে সিসিক প্রশাসক জানান, রাষ্ট্রপতির আগমন ঘিরে সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে নগরবাসীর মনে যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে, সংবর্ধনা অনুষ্ঠানে তার পূর্ণ প্রতিফলন ঘটবে।

সফরসূচি অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন। বিকেলে সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন তিনি। অনুষ্ঠান শেষে ওই দিনই সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা। এদিকে রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। 

ট্যাগ : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলা ভিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতির আগমন ঘিরে সিলেটে ব্যাপক প্রস্তুতি

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ১৫ সেপ্টেম্বর তাঁর এই আগমন ঘিরে সিলেট নগরীতে ব্যস্ততা প্রস্তুতি শুরু হয়েছে। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নগর ভবন প্রাঙ্গণে বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনার আয়োজন করা হচ্ছে।

রাষ্ট্রপতির সফরের সার্বিক অগ্রগতি ও আয়োজনের বিষয়ে জানাতে গত বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সাক্ষাৎকালে সিসিক প্রশাসক রাষ্ট্রপতির সফরসূচি এবং নাগরিক সংবর্ধনার সার্বিক প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন।

সাক্ষাৎ শেষে সিসিক প্রশাসক জানান, রাষ্ট্রপতির আগমন ঘিরে সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে নগরবাসীর মনে যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে, সংবর্ধনা অনুষ্ঠানে তার পূর্ণ প্রতিফলন ঘটবে।

সফরসূচি অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন। বিকেলে সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন তিনি। অনুষ্ঠান শেষে ওই দিনই সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা। এদিকে রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। 

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ