ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন সেনাসদস্য তাসনিম রিফাতের

ছবি : সংগৃহিত
ফলো করুন

চট্টগ্রামের হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য (গানার) তাসনিম রিফাতের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামে সামাজিক ও সামরিক মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।

এর আগে সকালে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে তাসনিম রিফাতের মরদেহ রাজশাহী সেনানিবাসে নেওয়া হয়। পরে সেখান থেকে সড়কপথে তার মরদেহ পৌঁছে দেওয়া হয় নিজ গ্রামের বাড়িতে।

মরদেহ গ্রামে পৌঁছানোর পর স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে আসে শোকের ছায়া। পরিবারের সদস্যদের পাশাপাশি বিপুলসংখ্যক মানুষ তাকে শেষবারের মতো দেখতে উপস্থিত হন।

সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এবং পরিবারের সদস্য ও স্থানীয়দের অংশগ্রহণে বাদ জোহর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনা ঘটে। অনুশীলনের সময় গোলা বিস্ফোরণে তাসনিম রিফাতসহ দুই সেনাসদস্য নিহত হন।

পরিবার সূত্রে জানা যায়, তিন বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে তাসনিম রিফাতের মা মারা যান। এবার ২৮ বছর বয়সী ছেলেকে হারিয়ে শোকাহত তার বাবা আসাদুল ইসলাম।

তাসনিম রিফাত মৃত্যুকালে স্ত্রী ও আড়াই বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।

ট্যাগ : বাংলাদেশ সেনাবাহিনী

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন সেনাসদস্য তাসনিম রিফাতের

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য (গানার) তাসনিম রিফাতের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামে সামাজিক ও সামরিক মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।

এর আগে সকালে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে তাসনিম রিফাতের মরদেহ রাজশাহী সেনানিবাসে নেওয়া হয়। পরে সেখান থেকে সড়কপথে তার মরদেহ পৌঁছে দেওয়া হয় নিজ গ্রামের বাড়িতে।

মরদেহ গ্রামে পৌঁছানোর পর স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে আসে শোকের ছায়া। পরিবারের সদস্যদের পাশাপাশি বিপুলসংখ্যক মানুষ তাকে শেষবারের মতো দেখতে উপস্থিত হন।

সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এবং পরিবারের সদস্য ও স্থানীয়দের অংশগ্রহণে বাদ জোহর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনা ঘটে। অনুশীলনের সময় গোলা বিস্ফোরণে তাসনিম রিফাতসহ দুই সেনাসদস্য নিহত হন।

পরিবার সূত্রে জানা যায়, তিন বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে তাসনিম রিফাতের মা মারা যান। এবার ২৮ বছর বয়সী ছেলেকে হারিয়ে শোকাহত তার বাবা আসাদুল ইসলাম।

তাসনিম রিফাত মৃত্যুকালে স্ত্রী ও আড়াই বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ