ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদি আরবে এক সপ্তাহে ১৩৯০৫ জন গ্রেপ্তার, দেশে ফেরত ৭৯৩৪

ছবি : সংগৃহিত
ফলো করুন

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবজুড়ে অভিযান চালিয়ে এক সপ্তাহে ১৩ হাজার ৯০৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। একই সময়ে বিভিন্ন দেশের ৭ হাজার ৯৩৪ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, গত ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আবাসনসংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে ৬ হাজার ৫৫৪ জনের বিরুদ্ধে।

সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ৩ হাজার ৮৬৫ জন। অন্যদিকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে ৩ হাজার ৪৮৬ জনকে।

এই তিন শ্রেণিতে মোট গ্রেপ্তারের সংখ্যা ১৩ হাজার ৯০৫।

দেশের ভেতরে পরিচালিত অভিযানের পাশাপাশি সীমান্তেও নজরদারি অব্যাহত রেখেছে সৌদি কর্তৃপক্ষ।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অনুমতি ছাড়া সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৮৮১ জনকে আটক করা হয়েছে।

এ ছাড়া অননুমোদিত সীমান্তপথ ব্যবহার করে সৌদি আরব ছাড়ার চেষ্টার সময় আরও ২২ জন ধরা পড়েছেন।

অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারী ব্যক্তিদের পরিবহন, আশ্রয়, কর্মসংস্থান কিংবা আত্মগোপনে সহায়তার অভিযোগে পৃথকভাবে আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে মোট ৩৭ হাজার ৬১৮ জন প্রবাসী অভিবাসন ও শ্রম আইনসংক্রান্ত আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।

তাঁদের মধ্যে পুরুষ ৩৫ হাজার ৪৪৯ জন এবং নারী ২ হাজার ১৬৯ জন।

দেশে ফেরত পাঠানোর কার্যক্রমের অংশ হিসেবে ভ্রমণ নথি সংগ্রহের জন্য ২০ হাজার ২৫২ জনকে সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক মিশনের কাছে পাঠানো হয়েছে।

আরও ৬ হাজার ৫৫৫ জনকে দেশে ফেরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ৭ হাজার ৯৩৪ জনকে সৌদি আরব থেকে তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

তবে ফেরত পাঠানো ব্যক্তিরা কোন কোন দেশের নাগরিক, সে বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করে দেশটিতে প্রবেশকারী ব্যক্তিদের সহযোগিতা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের ব্যক্তিদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা অন্যভাবে সহায়তার অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।

পাশাপাশি সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

অপরাধে ব্যবহৃত যানবাহন এবং আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে। এ ছাড়া দোষী ব্যক্তিদের পরিচয় প্রকাশ করার ব্যবস্থার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এসব অপরাধ গুরুতর হিসেবে বিবেচিত হয় এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের আওতায় আনা যায়।

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইনের সম্ভাব্য লঙ্ঘনের বিষয়ে সাধারণ মানুষকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এ ধরনের ঘটনা জানাতে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। অন্য অঞ্চলে অভিযোগ জানাতে ৯৯৯ ও ৯৯৬ নম্বর ব্যবহারের নির্দেশনা রয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত আইন কার্যকর রাখতে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ : প্রবাসী সৌদি আরব

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

সৌদি আরবে এক সপ্তাহে ১৩৯০৫ জন গ্রেপ্তার, দেশে ফেরত ৭৯৩৪

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবজুড়ে অভিযান চালিয়ে এক সপ্তাহে ১৩ হাজার ৯০৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। একই সময়ে বিভিন্ন দেশের ৭ হাজার ৯৩৪ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, গত ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আবাসনসংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে ৬ হাজার ৫৫৪ জনের বিরুদ্ধে।

সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ৩ হাজার ৮৬৫ জন। অন্যদিকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে ৩ হাজার ৪৮৬ জনকে।

এই তিন শ্রেণিতে মোট গ্রেপ্তারের সংখ্যা ১৩ হাজার ৯০৫।

দেশের ভেতরে পরিচালিত অভিযানের পাশাপাশি সীমান্তেও নজরদারি অব্যাহত রেখেছে সৌদি কর্তৃপক্ষ।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অনুমতি ছাড়া সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৮৮১ জনকে আটক করা হয়েছে।

এ ছাড়া অননুমোদিত সীমান্তপথ ব্যবহার করে সৌদি আরব ছাড়ার চেষ্টার সময় আরও ২২ জন ধরা পড়েছেন।

অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারী ব্যক্তিদের পরিবহন, আশ্রয়, কর্মসংস্থান কিংবা আত্মগোপনে সহায়তার অভিযোগে পৃথকভাবে আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে মোট ৩৭ হাজার ৬১৮ জন প্রবাসী অভিবাসন ও শ্রম আইনসংক্রান্ত আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।

তাঁদের মধ্যে পুরুষ ৩৫ হাজার ৪৪৯ জন এবং নারী ২ হাজার ১৬৯ জন।

দেশে ফেরত পাঠানোর কার্যক্রমের অংশ হিসেবে ভ্রমণ নথি সংগ্রহের জন্য ২০ হাজার ২৫২ জনকে সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক মিশনের কাছে পাঠানো হয়েছে।

আরও ৬ হাজার ৫৫৫ জনকে দেশে ফেরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ৭ হাজার ৯৩৪ জনকে সৌদি আরব থেকে তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

তবে ফেরত পাঠানো ব্যক্তিরা কোন কোন দেশের নাগরিক, সে বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করে দেশটিতে প্রবেশকারী ব্যক্তিদের সহযোগিতা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের ব্যক্তিদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা অন্যভাবে সহায়তার অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।

পাশাপাশি সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

অপরাধে ব্যবহৃত যানবাহন এবং আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে। এ ছাড়া দোষী ব্যক্তিদের পরিচয় প্রকাশ করার ব্যবস্থার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এসব অপরাধ গুরুতর হিসেবে বিবেচিত হয় এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের আওতায় আনা যায়।

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইনের সম্ভাব্য লঙ্ঘনের বিষয়ে সাধারণ মানুষকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এ ধরনের ঘটনা জানাতে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। অন্য অঞ্চলে অভিযোগ জানাতে ৯৯৯ ও ৯৯৬ নম্বর ব্যবহারের নির্দেশনা রয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত আইন কার্যকর রাখতে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ