ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের নতুন কূটনৈতিক তৎপরতা

ছবি : সংগৃহীত
ফলো করুন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দুই আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।

রোববার প্রথমবারের মতো কিয়েভ সফরে গিয়ে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তারা। আলোচনায় ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপকে নিয়ে একটি ত্রিপক্ষীয় শান্তি বৈঠক আয়োজনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

জেলেনস্কি বলেন, এ ধরনের বৈঠক দ্রুত আয়োজন করতে ইউক্রেন সব ধরনের চেষ্টা করবে। উইটকফও জানান, খুব শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে তিনি আশাবাদী।

বৈঠকে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির জাতীয় নিরাপত্তা উপদেষ্টারাও কিছু সময় অংশ নেন। উইটকফ আলোচনাকে ‘গঠনমূলক ও গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেন।

এর আগে শনিবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন উইটকফ ও কুশনার। দুই দেশের রাজধানীতে হামলা সাময়িক বন্ধ রাখার সমঝোতার পর তারা কিয়েভে পৌঁছান।

আলোচনায় ইউক্রেনের আসন্ন শীত মোকাবিলা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি সহায়তা এবং যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহের বিষয়ও উঠে আসে।

তবে শান্তি আলোচনায় বড় অগ্রগতি নিয়ে এখনো সতর্কতা রয়েছে। পূর্ব ইউক্রেনের ভূখণ্ডের নিয়ন্ত্রণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের তৈরি ২০ দফা শান্তি পরিকল্পনা আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হলেও, চূড়ান্ত সমঝোতার পথ এখনো কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: দ্য গার্ডিয়ান

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের নতুন কূটনৈতিক তৎপরতা

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দুই আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।

রোববার প্রথমবারের মতো কিয়েভ সফরে গিয়ে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তারা। আলোচনায় ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপকে নিয়ে একটি ত্রিপক্ষীয় শান্তি বৈঠক আয়োজনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

জেলেনস্কি বলেন, এ ধরনের বৈঠক দ্রুত আয়োজন করতে ইউক্রেন সব ধরনের চেষ্টা করবে। উইটকফও জানান, খুব শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে তিনি আশাবাদী।

বৈঠকে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির জাতীয় নিরাপত্তা উপদেষ্টারাও কিছু সময় অংশ নেন। উইটকফ আলোচনাকে ‘গঠনমূলক ও গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেন।

এর আগে শনিবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন উইটকফ ও কুশনার। দুই দেশের রাজধানীতে হামলা সাময়িক বন্ধ রাখার সমঝোতার পর তারা কিয়েভে পৌঁছান।

আলোচনায় ইউক্রেনের আসন্ন শীত মোকাবিলা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি সহায়তা এবং যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহের বিষয়ও উঠে আসে।

তবে শান্তি আলোচনায় বড় অগ্রগতি নিয়ে এখনো সতর্কতা রয়েছে। পূর্ব ইউক্রেনের ভূখণ্ডের নিয়ন্ত্রণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের তৈরি ২০ দফা শান্তি পরিকল্পনা আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হলেও, চূড়ান্ত সমঝোতার পথ এখনো কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: দ্য গার্ডিয়ান

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ