ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতদের বৈঠক ‘গঠনমূলক’: ক্রেমলিন

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের বৈঠককে ‘গঠনমূলক, কার্যকর ও অত্যন্ত খোলামেলা’ বলে মন্তব্য করেছে ক্রেমলিন।

রোববার (৬ সেপ্টেম্বর) ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ জানান, শনিবার (৫ সেপ্টেম্বর) মস্কোয় অনুষ্ঠিত বৈঠকটি প্রায় ৩ ঘণ্টা ১০ মিনিট ধরে চলে।

উশাকভ বলেন, বৈঠকে শুধু ইউক্রেন যুদ্ধ নয়, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য বড় ধরনের যৌথ প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে।

তিনি জানান, ইউক্রেন যুদ্ধের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান খুঁজতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রস্তুতি আবারও নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট পুতিন।

ক্রেমলিনের এই কর্মকর্তা আরও বলেন, পুতিন যুদ্ধের ‘মূল কারণগুলো’ সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে তিনি যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর অগ্রগতির কথা তুলে ধরে রাশিয়া তাদের লক্ষ্য অর্জন করবে বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।

বৈঠকে উইটকফ ও কুশনার যুদ্ধ বন্ধের সম্ভাব্য কয়েকটি উপায় নিয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। উশাকভ জানান, কিয়েভে পরবর্তী আলোচনার সময় মার্কিন দূতেরা পুতিনের মতামত ও মূল্যায়ন বিবেচনায় রাখবেন বলে জানিয়েছেন।

তিনি আরও বলেন, পুতিন ও ট্রাম্পের মধ্যে সরাসরি যোগাযোগ অব্যাহত থাকবে। পাশাপাশি দুই দেশের আলোচক দলের মাধ্যমেও আলোচনা চলবে।

বৈঠক শেষে উইটকফ ও কুশনার মস্কো ছাড়েন। রোববার তাদের ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরের কথা রয়েছে।

এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, চার বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসানে ট্রাম্পের উদ্যোগ এগিয়ে নিতেই পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন দূতেরা।

আলোচনায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল, পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও অংশ নেন। যুদ্ধ বন্ধে সম্ভাব্য বিভিন্ন প্রস্তাব ও পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে।

সূত্র: আনাদোলু

ট্যাগ : রাশিয়া ইউক্রেন যুদ্ধ পুতিন

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতদের বৈঠক ‘গঠনমূলক’: ক্রেমলিন

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ