ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কমল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৫৮৫ টাকা

ছবি: সংগৃহীত
ফলো করুন

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ১৩ টাকা কমে ১ হাজার ৫৮৫ টাকা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) এক বার্তায় নতুন মূল্য নির্ধারণের বিষয়টি জানায় বিইআরসি। নির্ধারিত দাম বুধবার সন্ধ্যা থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

এর আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা। নতুন সিদ্ধান্তের ফলে ভোক্তাদের প্রতি সিলিন্ডারে আগের তুলনায় ১৩ টাকা কম পরিশোধ করতে হবে।

অন্যদিকে, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও নির্ধারণ করেছে কমিশন। সেপ্টেম্বর মাসে প্রতি লিটার অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৩ টাকা ৯ পয়সা।

বিইআরসির নির্ধারিত বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দামও ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাড়ে ৫ কেজির সিলিন্ডার ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৬৫২ টাকা এবং ১৫ কেজি ১ হাজার ৯৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৬ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ১১৪ টাকা, ১৮ কেজি ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজি ২ হাজার ৬৪২ টাকা এবং ২২ কেজি ২ হাজার ৯০৭ টাকা করা হয়েছে।

২৫ কেজির সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩০৩ টাকা। একইভাবে ৩০ কেজি ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করেছে বিইআরসি।

নতুন মূল্য কার্যকর হওয়ার পর সেপ্টেম্বর মাসে এলপিজি ও অটোগ্যাসের বাজারদর এভাবেই বহাল থাকবে।

ট্যাগ : এলপিজি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কমল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৫৮৫ টাকা

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ১৩ টাকা কমে ১ হাজার ৫৮৫ টাকা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) এক বার্তায় নতুন মূল্য নির্ধারণের বিষয়টি জানায় বিইআরসি। নির্ধারিত দাম বুধবার সন্ধ্যা থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

এর আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা। নতুন সিদ্ধান্তের ফলে ভোক্তাদের প্রতি সিলিন্ডারে আগের তুলনায় ১৩ টাকা কম পরিশোধ করতে হবে।

অন্যদিকে, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও নির্ধারণ করেছে কমিশন। সেপ্টেম্বর মাসে প্রতি লিটার অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৩ টাকা ৯ পয়সা।

বিইআরসির নির্ধারিত বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দামও ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাড়ে ৫ কেজির সিলিন্ডার ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৬৫২ টাকা এবং ১৫ কেজি ১ হাজার ৯৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৬ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ১১৪ টাকা, ১৮ কেজি ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজি ২ হাজার ৬৪২ টাকা এবং ২২ কেজি ২ হাজার ৯০৭ টাকা করা হয়েছে।

২৫ কেজির সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩০৩ টাকা। একইভাবে ৩০ কেজি ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করেছে বিইআরসি।

নতুন মূল্য কার্যকর হওয়ার পর সেপ্টেম্বর মাসে এলপিজি ও অটোগ্যাসের বাজারদর এভাবেই বহাল থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ