দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে। তবে পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দাম সমন্বয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দামের ওঠানামা, আমদানি ব্যয় এবং দেশের বাজারের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এসব বিষয় পর্যালোচনার পর বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য অনুযায়ী, আগে ১৯৯ টাকা লিটারে বিক্রি হওয়া বোতলজাত সয়াবিন তেলের দাম এখন ২০৪ টাকা। ফলে ভোক্তাদের প্রতি লিটারে অতিরিক্ত ৫ টাকা খরচ করতে হবে।
এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছিল। তখন ১৯৫ টাকা থেকে বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয় ১৯৯ টাকা।
এদিকে নতুন সিদ্ধান্তে পাম অয়েলের মূল্যে কোনো পরিবর্তন আনা হয়নি।
মন্তব্যসমূহ