ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

টেকনাফে ১৪ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ

ছবি: সংগৃহীত
ফলো করুন

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ ও ৫ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় এক যুবককে আটক করা হয়েছে। অভিযানে জব্দ করা হয়েছে দুটি কাঠের বোটও।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

আটক যুবকের নাম মোহাম্মদ মোস্তফা (২২)। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল হাকিমের ছেলে।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথের দুটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত টেকনাফ কোস্টগার্ড স্টেশন ও শাহপরী স্টেশনের যৌথ উদ্যোগে জালিয়ার দ্বীপ ও জালিয়া পাড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা জালিয়ার দ্বীপ সংলগ্ন প্যারাবন এবং জালিয়া পাড়া সংলগ্ন কেওড়া বনে দুটি কাঠের বোট রেখে পালিয়ে যায়।

পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় দুটি কাঠের বোট।

কোস্টগার্ড কর্মকর্তা আরাফাত হোসেন জানান, মাদক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে মঙ্গলবার রাত ১০টার দিকে উখিয়ার পালংখালী এলাকায় পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে আরেকটি অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তির কাছ থেকে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

পরে ওই ব্যক্তিকে আটক করা হয়। কোস্টগার্ড জানিয়েছে, আটক ব্যক্তির নাম মোহাম্মদ মোস্তফা।

জব্দ করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ : কোস্টগার্ড টেকনাফ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

টেকনাফে ১৪ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ ও ৫ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় এক যুবককে আটক করা হয়েছে। অভিযানে জব্দ করা হয়েছে দুটি কাঠের বোটও।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

আটক যুবকের নাম মোহাম্মদ মোস্তফা (২২)। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল হাকিমের ছেলে।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথের দুটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত টেকনাফ কোস্টগার্ড স্টেশন ও শাহপরী স্টেশনের যৌথ উদ্যোগে জালিয়ার দ্বীপ ও জালিয়া পাড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা জালিয়ার দ্বীপ সংলগ্ন প্যারাবন এবং জালিয়া পাড়া সংলগ্ন কেওড়া বনে দুটি কাঠের বোট রেখে পালিয়ে যায়।

পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় দুটি কাঠের বোট।

কোস্টগার্ড কর্মকর্তা আরাফাত হোসেন জানান, মাদক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে মঙ্গলবার রাত ১০টার দিকে উখিয়ার পালংখালী এলাকায় পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে আরেকটি অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তির কাছ থেকে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

পরে ওই ব্যক্তিকে আটক করা হয়। কোস্টগার্ড জানিয়েছে, আটক ব্যক্তির নাম মোহাম্মদ মোস্তফা।

জব্দ করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ