প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।
সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ঢাকার ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যে সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণের উপায় নিয়েও মতবিনিময় করেন তারা।
বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতাকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
মন্তব্যসমূহ