ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আগস্টের ৩০ দিনে দেশে এলো ২.৮৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স

ফাইল ছবি
ফলো করুন

চলতি আগস্ট মাসের প্রথম ৩০ দিনে দেশে ২৮৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৪ হাজার ৮০৯ কোটি টাকা, প্রতি ডলারের বিনিময় মূল্য ১২৩ টাকা হিসাবে।

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৮৩ বিলিয়ন ডলার। গত বছরের আগস্টের একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২২২ কোটি ৯০ লাখ ডলার।

সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ২০ দশমিক ৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, প্রবাসী আয়ের এই প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বাড়ায় বৈধ পথে অর্থ আসার পরিমাণও বৃদ্ধি পেয়েছে।

এদিকে আগস্টের প্রথম ২৯ দিনে দেশের ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

রেমিট্যান্স না আসা ব্যাংকগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসি।

এ ছাড়া বিদেশি মালিকানাধীন আল ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমেও এ সময়ে কোনো প্রবাসী আয় দেশে আসেনি।

অর্থনীতিবিদদের মতে, প্রবাসী আয় দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রার উৎস। রেমিট্যান্সের ধারাবাহিক প্রবাহ আমদানি ব্যয়, বৈদেশিক লেনদেন এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ট্যাগ : বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স প্রবাসী আয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

আগস্টের ৩০ দিনে দেশে এলো ২.৮৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

চলতি আগস্ট মাসের প্রথম ৩০ দিনে দেশে ২৮৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৪ হাজার ৮০৯ কোটি টাকা, প্রতি ডলারের বিনিময় মূল্য ১২৩ টাকা হিসাবে।

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৮৩ বিলিয়ন ডলার। গত বছরের আগস্টের একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২২২ কোটি ৯০ লাখ ডলার।

সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ২০ দশমিক ৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, প্রবাসী আয়ের এই প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বাড়ায় বৈধ পথে অর্থ আসার পরিমাণও বৃদ্ধি পেয়েছে।

এদিকে আগস্টের প্রথম ২৯ দিনে দেশের ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

রেমিট্যান্স না আসা ব্যাংকগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসি।

এ ছাড়া বিদেশি মালিকানাধীন আল ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমেও এ সময়ে কোনো প্রবাসী আয় দেশে আসেনি।

অর্থনীতিবিদদের মতে, প্রবাসী আয় দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রার উৎস। রেমিট্যান্সের ধারাবাহিক প্রবাহ আমদানি ব্যয়, বৈদেশিক লেনদেন এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ