ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চট্টগ্রামে জামায়াতের লংমার্চ ঘিরে সিএমপির সহযোগিতা চায় জামায়াত

ছবি : সংগৃহিত
ফলো করুন

আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে আয়োজিত লংমার্চ ও লালদিঘী সমাবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী।

এ বিষয়ে সোমবার (৩১ আগস্ট) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সঙ্গে সাক্ষাৎ করে মতবিনিময় করেন মহানগর জামায়াতের একটি প্রতিনিধি দল।

জামায়াতের মহানগর সহকারী সেক্রেটারি এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ফয়সল মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে প্রতিনিধি দলটি সিএমপি কমিশনারের কার্যালয়ে যায়।

বৈঠকে ৫ সেপ্টেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, সমাবেশে অংশ নেওয়া মানুষের নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

জামায়াত নেতারা জানান, তারা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি সম্পন্ন করতে চান। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতার বিষয়েও গুরুত্ব দেন তারা।

বৈঠকে চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি এস এম লুৎফর রহমান এবং কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদ উপস্থিত ছিলেন।

সিএমপির পক্ষ থেকে কমিশনার হাসান মো. শওকত আলী ছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

আলোচনায় সিএমপি কমিশনার নগরীর স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

বৈঠক শেষে ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী সমাবেশ শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনের জন্য উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের বিষয়ে আশাবাদ প্রকাশ করে।

ট্যাগ : বাংলাদেশ জামায়াতে ইসলামী সিএমপি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে জামায়াতের লংমার্চ ঘিরে সিএমপির সহযোগিতা চায় জামায়াত

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে আয়োজিত লংমার্চ ও লালদিঘী সমাবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী।

এ বিষয়ে সোমবার (৩১ আগস্ট) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সঙ্গে সাক্ষাৎ করে মতবিনিময় করেন মহানগর জামায়াতের একটি প্রতিনিধি দল।

জামায়াতের মহানগর সহকারী সেক্রেটারি এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ফয়সল মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে প্রতিনিধি দলটি সিএমপি কমিশনারের কার্যালয়ে যায়।

বৈঠকে ৫ সেপ্টেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, সমাবেশে অংশ নেওয়া মানুষের নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

জামায়াত নেতারা জানান, তারা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি সম্পন্ন করতে চান। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতার বিষয়েও গুরুত্ব দেন তারা।

বৈঠকে চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি এস এম লুৎফর রহমান এবং কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদ উপস্থিত ছিলেন।

সিএমপির পক্ষ থেকে কমিশনার হাসান মো. শওকত আলী ছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

আলোচনায় সিএমপি কমিশনার নগরীর স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

বৈঠক শেষে ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী সমাবেশ শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনের জন্য উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের বিষয়ে আশাবাদ প্রকাশ করে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ