ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শ্রীলঙ্কায় দুর্নীতিবিরোধী অভিযানে সাবেক অর্থমন্ত্রী গ্রেপ্তার

ছবি : সংগৃহিত
ফলো করুন

সরকারি অর্থ ব্যবহার করে ব্যক্তিগত কর্মচারীদের বেতন দেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী রবি করুনানায়েককে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা।

সোমবার দেশটির ঘুষ ও দুর্নীতি তদন্ত কমিশন (সিআইএবিওসি) দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তাকে নিজেদের হেফাজতে নেয়।

সিআইএবিওসির এক কর্মকর্তা জানান, জাতীয় লটারি বোর্ডের অর্থ থেকে তিন ব্যক্তির বেতন পরিশোধ করেছিলেন রবি করুনানায়েক। অভিযোগ রয়েছে, ওই ব্যক্তিরা সরকারি প্রতিষ্ঠানের কাজে নিয়োজিত না থেকে সাবেক মন্ত্রীর ব্যক্তিগত কাজে যুক্ত ছিলেন।

সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সরকারের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রবি করুনানায়েক। বর্তমান প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিসানায়েক দায়িত্ব নেওয়ার পর শ্রীলঙ্কায় দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।

এর আগে চলতি মাসেই দেশটির আরেক সাবেক মন্ত্রী কেহেলিয়া রামবুকওয়েলাকে ঐতিহাসিক একটি পবিত্র স্থাপনা থেকে মূল্যবান পাথর চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

শ্রীলঙ্কা ২০২২ সালে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পড়ে। ওই সময় দেশটি প্রায় ৪ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হয়। এর ফলে দেশে জ্বালানি, খাদ্য ও ওষুধের সংকট দেখা দেয়।

অর্থনৈতিক সংকটের পর দেশটিতে রাজনৈতিক ও প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে জনমত আরও জোরালো হয়। বর্তমানে সাবেক সরকারের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিভিন্ন অভিযোগে তদন্ত ও বিচার প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন।

এদিকে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের পরিবারের সদস্যদের বিরুদ্ধেও অর্থ পাচার, ঘুষ ও অন্যান্য অভিযোগে তদন্ত চলছে। তবে রাজাপাকসে পরিবার এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

ট্যাগ : দুর্নীতি শ্রীলঙ্কা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

শ্রীলঙ্কায় দুর্নীতিবিরোধী অভিযানে সাবেক অর্থমন্ত্রী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সরকারি অর্থ ব্যবহার করে ব্যক্তিগত কর্মচারীদের বেতন দেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী রবি করুনানায়েককে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা।

সোমবার দেশটির ঘুষ ও দুর্নীতি তদন্ত কমিশন (সিআইএবিওসি) দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তাকে নিজেদের হেফাজতে নেয়।

সিআইএবিওসির এক কর্মকর্তা জানান, জাতীয় লটারি বোর্ডের অর্থ থেকে তিন ব্যক্তির বেতন পরিশোধ করেছিলেন রবি করুনানায়েক। অভিযোগ রয়েছে, ওই ব্যক্তিরা সরকারি প্রতিষ্ঠানের কাজে নিয়োজিত না থেকে সাবেক মন্ত্রীর ব্যক্তিগত কাজে যুক্ত ছিলেন।

সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সরকারের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রবি করুনানায়েক। বর্তমান প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিসানায়েক দায়িত্ব নেওয়ার পর শ্রীলঙ্কায় দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।

এর আগে চলতি মাসেই দেশটির আরেক সাবেক মন্ত্রী কেহেলিয়া রামবুকওয়েলাকে ঐতিহাসিক একটি পবিত্র স্থাপনা থেকে মূল্যবান পাথর চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

শ্রীলঙ্কা ২০২২ সালে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পড়ে। ওই সময় দেশটি প্রায় ৪ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হয়। এর ফলে দেশে জ্বালানি, খাদ্য ও ওষুধের সংকট দেখা দেয়।

অর্থনৈতিক সংকটের পর দেশটিতে রাজনৈতিক ও প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে জনমত আরও জোরালো হয়। বর্তমানে সাবেক সরকারের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিভিন্ন অভিযোগে তদন্ত ও বিচার প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন।

এদিকে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের পরিবারের সদস্যদের বিরুদ্ধেও অর্থ পাচার, ঘুষ ও অন্যান্য অভিযোগে তদন্ত চলছে। তবে রাজাপাকসে পরিবার এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ