ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের সহায়তায় গুরুত্ব দিচ্ছে সরকার: নুর

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশের শিক্ষার্থী ও কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য বিদেশে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।

সোমবার (৩১ আগস্ট) বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ক্যাম্পাস পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, আগামী পাঁচ বছরে দেশের এক কোটি কর্মক্ষম মানুষের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। শ্রমবাজার সম্প্রসারণের পাশাপাশি তরুণদের বিদেশে শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ সহজ করার উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি জানান, উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য ঋণসুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের আগের ঘোষণা অনুযায়ী, যোগ্য শিক্ষার্থীরা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণসুবিধা পেতে পারেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদেশে কর্মসংস্থান প্রত্যাশী সাধারণ মানুষের জন্যও ঋণ ও অন্যান্য আর্থিক সহায়তা সহজ করার উদ্যোগ রয়েছে। এতে অর্থের অভাবে যেন কেউ বৈধভাবে বিদেশে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সরকার কাজ করছে।

দেশের অভ্যন্তরীণ শ্রমবাজারে কর্মসংস্থানের চাহিদার তুলনায় সুযোগ কম থাকার কথা স্বীকার করে তিনি বলেন, এ কারণে বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

নুরুল হক নুর জানান, বর্তমানে প্রতিবছর প্রায় আট থেকে ১০ লাখ বাংলাদেশি কর্মসংস্থানের জন্য বিদেশে যাচ্ছেন। সরকারের লক্ষ্য নতুন শ্রমবাজার খুঁজে বের করে এবং দক্ষ জনশক্তি তৈরি করে এই সংখ্যা পর্যায়ক্রমে আরও বাড়ানো।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার জনবান্ধব কর্মসূচি গ্রহণ করছে। বৈদেশিক কর্মসংস্থান খাতে দক্ষতা উন্নয়ন, অভিবাসন ব্যয় কমানো এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করাও সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে।

এদিন ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে ব্রজমোহন কলেজের বাস্কেটবল মাঠে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

ট্যাগ : নুরুল হক নুর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের সহায়তায় গুরুত্ব দিচ্ছে সরকার: নুর

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

দেশের শিক্ষার্থী ও কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য বিদেশে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।

সোমবার (৩১ আগস্ট) বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ক্যাম্পাস পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, আগামী পাঁচ বছরে দেশের এক কোটি কর্মক্ষম মানুষের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। শ্রমবাজার সম্প্রসারণের পাশাপাশি তরুণদের বিদেশে শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ সহজ করার উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি জানান, উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য ঋণসুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের আগের ঘোষণা অনুযায়ী, যোগ্য শিক্ষার্থীরা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণসুবিধা পেতে পারেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদেশে কর্মসংস্থান প্রত্যাশী সাধারণ মানুষের জন্যও ঋণ ও অন্যান্য আর্থিক সহায়তা সহজ করার উদ্যোগ রয়েছে। এতে অর্থের অভাবে যেন কেউ বৈধভাবে বিদেশে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সরকার কাজ করছে।

দেশের অভ্যন্তরীণ শ্রমবাজারে কর্মসংস্থানের চাহিদার তুলনায় সুযোগ কম থাকার কথা স্বীকার করে তিনি বলেন, এ কারণে বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

নুরুল হক নুর জানান, বর্তমানে প্রতিবছর প্রায় আট থেকে ১০ লাখ বাংলাদেশি কর্মসংস্থানের জন্য বিদেশে যাচ্ছেন। সরকারের লক্ষ্য নতুন শ্রমবাজার খুঁজে বের করে এবং দক্ষ জনশক্তি তৈরি করে এই সংখ্যা পর্যায়ক্রমে আরও বাড়ানো।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার জনবান্ধব কর্মসূচি গ্রহণ করছে। বৈদেশিক কর্মসংস্থান খাতে দক্ষতা উন্নয়ন, অভিবাসন ব্যয় কমানো এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করাও সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে।

এদিন ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে ব্রজমোহন কলেজের বাস্কেটবল মাঠে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ