ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফের দাম কমল সোনা-রুপার

ফের দাম কমল সোনা-রুপার
ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের বাজারে ফের সোনা ও রুপার গয়নার দাম কমল। এর আগে গত শনিবার বড় দরপতন দেখা যায়। আজ সোমবার সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবী সোনা-রুপার দাম কমায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।

এর আগে সকাল ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দামের তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা যা গত শনিবার ছিল ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির গয়নার প্রতি ভরির দাম ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।

রুপার গয়নারও দাম কমিয়েছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির গয়নার প্রতি ভরি ৩ হাজার ২০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গয়নার ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। আর গয়নার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

বাজুস আরও জানিয়েছে, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে গয়না কেনা ও পরিবর্তনে বাজুসের নির্ধারিত নিয়ম বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

ট্যাগ : সোনা অর্থনীতির খবর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ফের দাম কমল সোনা-রুপার

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

দেশের বাজারে ফের সোনা ও রুপার গয়নার দাম কমল। এর আগে গত শনিবার বড় দরপতন দেখা যায়। আজ সোমবার সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবী সোনা-রুপার দাম কমায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।

এর আগে সকাল ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দামের তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা যা গত শনিবার ছিল ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির গয়নার প্রতি ভরির দাম ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।

রুপার গয়নারও দাম কমিয়েছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির গয়নার প্রতি ভরি ৩ হাজার ২০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গয়নার ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। আর গয়নার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

বাজুস আরও জানিয়েছে, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে গয়না কেনা ও পরিবর্তনে বাজুসের নির্ধারিত নিয়ম বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ